বিচারপতি আমির হোসেন মারা গেছেন

বিচারপতি আমির হোসেনের একটি ছবি, তিনি একজন বাংলাদেশি বিচারপতি।. Channel i News – চ্যানেল আই নিউজ
কিশোরগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য আমির হোসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি মঙ্গলবার সকাল ০৭:৫৫ মিনিটে ঢাকা সিএমএইচ এ মৃত্যুবরণ করেন।
তিনি ক্যান্সার ও ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন প্যানক্রিয়াটাইটিসে (অগ্ন্যাশয়ের প্রদাহ) আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন তিনি।
২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান আমির হোসেন। ২০১৭ সালে তিনি একই বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ পান। পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






