জনপদ

বিচারক বদলির ঘটনায় মন্ত্রীকে দুষলেন সেই আউয়াল

বিচারক বদলির ঘটনায় মন্ত্রীকে দুষলেন সেই আউয়াল।. Channel i News - চ্যানেল আই নিউজ

আউয়াল একজন প্রবীণ ব্যক্তি, পটভূমিতে একটি কাঠের চেয়ার দেখা যাচ্ছে, তিনি একটি পাঞ্জাবি পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল অভিযোগ করেছেন: আইনগতভাবে জামিন পাওয়ার অধিকার থাকলেও বর্তমান সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের হস্তক্ষেপে বিচারক প্রথমে আমার ও আমার স্ত্রীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

বুধবার পিরোজপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন একেএমএ আউয়াল। সেখানে তার স্ত্রী লায়লা পারভীনসহ তাদের আইনজীবী এবং আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এসময় লিখিত বক্তব্যে আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য বলেন: আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার সবগুলোই ভিত্তিহীন।

সংবাদ সম্মেলনে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিষেদাগার করেন।

এর আগে মঙ্গলবার একেএমএ আউয়াল ও তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীন পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হওয়ার পর দুপুর ১২টার দিকে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ওই আদালতের বিচারক মো. আব্দুল মান্নান।

এর সাতে তিন ঘণ্টা পর ওই বিচারককে তাৎক্ষণিক বদলি করে যুগ্ম জেলা ও দায়রা জজ নাহিদ নাসরিনকে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আদালতের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে বিকেলে একেএমএ আউয়ালের আইনজীবীরা তার জামিনের বিষয়টি পুনঃবিবেচনার জন্য আবেদন করলে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নাহিদ নাসরিন তা মঞ্জুর করে বিকেল ৪টার দিকে আউয়াল দম্পতিকে জামিন দেন।

বিষয়:পিরোজপুরে বিচারক বদলি শ ম রেজাউল করিম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…