চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিচারক নিজেকে স্বাধীন মনে না করলে বিচার বিভাগের স্বাধীনতা সুদূর পরাহত’

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৩:৫২ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, আদালত
A A

‘বিচার বিভাগের স্বাধীনতা কাগজে-কলমে নিরঙ্কুশভাবে বাস্তবায়ন হলেও একজন বিচারক যদি তার মননে, চলনে ও বিশ্বাসে নিজেকে স্বাধীন মনে না করেন তবে বিচার বিভাগের স্বাধীনতা সুদূর পরাহত।’

৪১ বছরের বিচারিক কর্মজীবনের শেষে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে দেয়া বিদায় সংবর্ধনায় একথা বলেছেন বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতি ও আইনজীবীদের উপস্থিতিতে বিচারপতি কৃষ্ণা দেবনাথ বলেন, ‘আমার এই ৪১ বছরের বিচারিক জীবনে এই বিশ্বাসে আমি উপনীত হয়েছি যে, বিচার বিভাগের স্বাধীনতা কাগজে কলমে নিরঙ্কুশভাবে বাস্তবায়ন হলেও একজন বিচারক যদি তার মননে, চলনে ও বিশ্বাসে নিজেকে স্বাধীন মনে না করেন তবে বিচার বিভাগের স্বাধীনতা সুদূর পরাহত।’

তিনি আরও বলেন, ‘আজকের এই শেষ দিনে এই আশা নিয়েই বিচারাঙ্গন থেকে বিদায় নিতে চাই যে, একজন বিচারক বিচারকাজে সম্পূর্ণ স্বাধীন এই মূলমন্ত্র ধারণ করেই বিচারকাজ সম্পন্ন করবেন।আর আপনারা অর্থাৎ বিজ্ঞ আইনজীবীগণ সে কাজে সহযোগিতা করবেন এই প্রতিষ্ঠানের স্বার্থেই।’

বিচারপতি কৃষ্ণা দেবনাথ বলেন, ‘আমি বিশ্বাস করি শত অবক্ষয় আমাদের কুঁড়ে-কুঁড়ে শেষ করে দিলেও আজও এমন অনেক বিজ্ঞ আইনজীবী আছেন যারা এই বিচারাঙ্গনকে অত্যন্ত পবিত্র একটি স্থান হিসেবে বিশ্বাস করেন। আমি এই আশা নিয়েই আজ এই অঙ্গন ছেড়ে যাচ্ছি যে, সে সকল আইনজীবীদের দেখানো পথেই আমরা শত অবক্ষয় থেকে একদিন মুক্তি পাবো।’

এর আগে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষে সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির বিদায় সম্ভাষণ জানান।

Reneta

কৃষ্ণা দেবনাথের বাবার বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পুড্ডায়। ১৯৫৫ সালের ১০ অক্টোবর বাবার ততকালীন কর্মস্থল রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন কৃষ্ণা দেবনাথ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি অর্জনের পর যুক্ত হন আইন পেশায়। অল্প কিছুদিন আইন পেশায় নিয়োজিত থাকার পর ১৯৮১ সালের ৮ ডিসেম্বর জুডিশিয়াল সার্ভিসে মুনসেফ হিসেবে নিয়োগ পান কৃষ্ণা দেবনাথ।পরবর্তীতে অতিরিক্ত জেলা জজ হয়ে ১৯৯৮ সালে জেলা জজ হিসেবে পদোন্নতি পান। এরপর বিভিন্ন জেলায় জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করে ২০১০ সালের ১০ জানুয়ারি ঢাকার জেলা জজ হন কৃষ্ণা দেবনাথ। ঢাকা জেলার প্রথম নারী জেলা জজ থাকা অবস্থায়ই ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান তিনি।দুই বছর পর ২০১২ সালের ১৫ এপ্রিল হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হন কৃষ্ণা দেবনাথ। এরপর চলতি বছরের ৯ জানুয়ারি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তৃতীয় নারী বিচারপতি হিসেবে শপথ নেন কৃষ্ণা দেবনাথ। আগামী ৯ অক্টোবর অবসর গ্রহণের দিন হলেও আগামীকাল থেকে সুপ্রিম কোর্টের অবকাশ শুরু হওয়ায় আজ কৃষ্ণা দেবনাথের বিদায় সংবর্ধনা দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিচারপতিসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

মসজিদ নির্মাণই এখন ববিতার সবচেয়ে বড় স্বপ্ন

জুলাই ১৫, ২০২৬

নান্দনিক ফুটবলে মুগ্ধ দর্শক, স্পেনকেই মনে করছেন বিশ্বচ্যাম্পিয়ন

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পরীক্ষা শেষে দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬

ক্ষতিগ্রস্ত আমন বীজতলায় সহায়তা দেবে সরকার

জুলাই ১৫, ২০২৬

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT