চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিগ ব্যাশে ‘বিস্ময়’ ডি’ভিলিয়ার্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে প্রথমবারের মতো নাম লিখিয়েছেন এবি ডি’ভিলিয়ার্স। সেখানে ব্রিসবেন হিটের হয়ে খেলবেন তিনি। মঙ্গলবার সাউথ আফ্রিকান তারকার নাম লেখানোকে ‘বিগ ব্যাশে বোমসেল’ বা (আকস্মিক বিস্ময়) বলে উল্লেখ করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

এর আগে নিজ দেশের টি-টুয়েন্টি লিগ, বিপিএল, আইপিএল, সিপিএল ও পিএসএলে খেললেও এই প্রথমবার অস্ট্রেলিয়ার লিগে দেখা যাবে এবিকে।

মঙ্গলবার ডি’ভিলিয়ার্সের নাম ঘোষণার পর তার দল ব্রিসবেন জানিয়েছে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া আট দলের টুর্নামেন্টের দ্বিতীয় ভাগে যোগ দেবেন প্রোটিয়া সুপারস্টার। আর ‍টুর্নামেন্ট কর্তৃপক্ষ বলছে, ‘বিগ ব্যাশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ের খেলোয়াড় সাক্ষর।’

Banglabid

এদিকে ডি’ভিলিয়ার্সের সঙ্গে কাজ করার সুযোগ আসায় ‘মহাখুশি’ ব্রিসবেন কোচ ড্যারেন লেম্যান। অস্ট্রেলিয়ার সাবেক এ কোচ সুযোগকে ‘ওভার দ্য মুন’ হিসেবে অ্যাখ্যায়িত করেছেন।

লেম্যান বলেছেন, ‘বিশ্বমানের খেলোয়াড়েরা প্রতিদিন আসে না এবং বিবিএলে এবির মতো বিখ্যাত, দক্ষ একজন খেলোয়াড় পাওয়া কেবল ব্রিসবেন হিটের জন্য নয়, সবার জন্যই দুর্দান্ত ব্যাপার। তিনি একজন ৩৬০ ডিগ্রি প্লেয়ার, দুর্দান্ত দক্ষতা, অসামান্য টেম্পারামেন্ট এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন নেতা।’

২০১৮তে অবসরে যাওয়ার আগে ১৪ বছরের ক্যারিয়ারে সাউথ আফ্রিকার হয়ে ১১৪ টেস্ট, ২২৮ ওয়ানডে এবং ৭৮টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন ডি’ভিলিয়ার্স।

Reneta

বিবিএলে যোগ দিয়ে এবি বলেছেন, ‘আমি যে ধরণের ব্র্যান্ডের সাথে যুক্ত হতে চাই বিবিএল তেমনই। এটা (অস্ট্রেলিয়া) খুবই একটা সুন্দর ক্রিকেট ক্ষেত্র। সেখানকার উইকেট দুর্দান্ত এবং খেলার মানও অনেক উঁচু।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এবিডি’ভিলিয়ার্সবিগ ব্যাশলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যানেল আই আমার পরিবার

পরবর্তী

চ্যানেল আই আমার প্রিয় চ্যানেল

পরবর্তী

চ্যানেল আই আমার প্রিয় চ্যানেল

আমার প্রথম ভালোবাসা চ্যানেল আই

সর্বশেষ

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬

ইমরান খানের হাসপাতাল বদল নিয়ে চরম নাটকীয়তা, আদালতের নির্দেশ না মানার অভিযোগ

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT