বিনোদন

‘বিগ বস’ জিতেই সালমানের ছবিতে সিদ্ধার্থ?

সিদ্ধার্থ 'বিগ বস' জিতেই সালমানের ছবিতে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিদ্ধার্থ ‘বিগ বস’ প্রতিযোগী হিসেবে বিজয়ী হয়ে সালমান খান এর সাথে ছবি তুলছেন, অনুষ্ঠানস্থলে আলো ও ক্যামেরার আলো ঝলমলে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিগ বসের ১৩তম আসরে ট্রফি জেতার পর থেকেই সিদ্ধার্থ শুক্লাকে নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। শোনা যাচ্ছে সালমানের পরবর্তী ছবিতে একটি চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থ শুক্লাকে।

সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন রটেছে যে সিদ্ধার্থ শুক্লাকে সালমানের ‘রাঁধে’ ছবিতে দেখা যাবে। তবে বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন ছবির টিমের একজন।

‘রাঁধে’ টিমের ওই সদস্য বলেছেন, ‘আগামী চার-পাঁচ দিনের মধ্যে ছবির শুটিং শেষ হয়ে যাবে। তাহলে সিদ্ধার্থ শুক্লা কীভাবে এই ছবির অংশ হবে? অনেক গুজব ছড়িয়েছে যার একটিও সত্য নয়।’

সিদ্ধার্থ মূলত একজন ছোট পর্দার অভিনেতা। ‘বালিকা বধূ’, ‘দিল সে দিল তক’ সহ আরও কয়েকটি সিরিজে তাকে দেখা গেছে। দিলজিত দোসান্তের ‘সুরমা’ ছবির ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। -ডেকান ক্রনিকল

বিষয়:বিগ বস রাঁধে সালমান খান সিদ্ধার্থ শুক্লা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…