চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিখ্যাত ইতিহাসবিদ রোমিলা থাপারের ‘কাজ’ দেখতে চায় নেহেরু বিশ্ববিদ্যালয়!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

প্রফেসর ইমেরিটাস হিসাবে কাজে থাকতে পারবেন কিনা- সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ, মোদি সরকারের তীব্র সমালোচক ও শিক্ষাবিদ রোমিলা থাপারের বায়োডাটা দেখতে চেয়েছে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

তবে এই আচরণকে ‘নিখুঁতভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ’ বলে সমালোচনা করেছেন বিশ্ববিদ্যালয়টির কয়েকজন জ্যেষ্ঠ অধ্যাপক।

সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া বলছে,  জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রমোদ কুমার গত মাসে ৮৭ বছর বয়স্ক থাপারকে তার সিভি জমা দেওয়ার জন্য অনুরোধ করেন। যাতে বিশ্ববিদ্যালয় কর্তৃক নিযুক্ত কমিটি তার কাজের মূল্যায়ন করতে পারেন এবং তাকে ‘প্রফেসর ইমেরিটাস’ হিসাবে কাজ চালিয়ে যেতে হবে কিনা- সে বিষয়েও সিদ্ধান্ত নিতে।

এই ঘটনায় তিনজন জ্যেষ্ঠ অধ্যাপক বিস্ময় প্রকাশ করে বলেছেন, ইমেরিটাস অধ্যাপক হিসেবে একবার নির্বাচিত হয়ে গেলে সেটি জীবনব্যাপী অব্যাহত থাকে। তার কোনো বায়োডাটা দেখার নিয়ম নেই।

“এটি পুরোপুরি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত কাজ। অধ্যাপক থাপার কেন্দ্রের নীতিমালা, শিক্ষার বেসরকারিকরণ, প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসনের ক্ষয় এবং জওহরলাল নেহেরুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নীতিমালা সম্পর্কে তীব্র সমালোচক।

কেবলমাত্র আন্তর্জাতিক খ্যাতি অর্জনকারী অধ্যাপকদেরকে এই পদটির জন্য বেছে নেওয়া হয়। তার জন্য আর্থিক কোনো সুবিধা নেই। তবে তার জন্য একটি কক্ষ বরাদ্দ করা হয়। তারা বিভিন্ন ক্ষেত্রে বক্তৃতা দেয়া, গবেষণায় শিক্ষার্থীদের তদারকি করা ও অনুপ্রেরণা দেওয়াসহ সম্মানজনক কাজগুলো করে থাকেন।’’

Reneta

রোমিলা থাপার প্রায় ছয় দশক ধরে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে জড়িত। প্রাচীন ভারতীয় ইতিহাসের ওপর বিশেষজ্ঞ এই শিক্ষক ১৯৭০ থেকে ১৯৯১ সাল পর্যন্ত জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। ১৯৯৩ সালে তিনি ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিযুক্ত হন।

থাপার মার্কিন লাইব্রেরি অফ কংগ্রেসের সম্মানজনক ক্লুজে পুরষ্কার অর্জন করেন। যা নোবেল পুরস্কারের আওতাভুক্ত গবেষণায় আজীবন কৃতিত্ব হিসেবে সম্মানিত করা হয়।

রোমিলা থাপারের ‘পাবলিক বুদ্ধিজীবী’ বইট নরেন্দ্র মোদির সরকারের অধীনে ভারতে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা সমালোচনা করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতিহাসবিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

যে কারণে নেইমারকে নামাননি, খোলাসা করলেন আনচেলত্তি

জুন ৩০, ২০২৬

নাটকীয়তা-রোমাঞ্চের শেষে ডাচদের টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো, প্রতিপক্ষ কানাডা

জুন ৩০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা, দুপুর ২টায় জানাজা

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথম আলোতে হামলার পেছনে উগ্রবাদী গোষ্ঠীর হাত ছিল: মতিউর রহমান

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT