চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিক্ষোভে মাটির নিচে ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ণ ০১, জুন ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় বিক্ষোভকারীদের আক্রোশ থেকে বাঁচতে হোয়াইট হাউসের মাটির নিচে আশ্রয় নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কৃষ্ণাঙ্গ ওই যুবককে নির্মমভাবে হত্যার ঘটনার জেরে আমেরিকাজুড়ে চলছে সহিংস বিক্ষোভ ও আন্দোলন। সেই বিক্ষোভ আছড়ে পড়েছে হোয়াইট হাউজেও।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, শুক্রবার রাতে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভকারীরা উপস্থিত হওয়ার পর যখন পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে, তখনই  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসের আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, ওসময় প্রায় এক ঘণ্টা মাটির তলায় ঘাপটি মেরে বসে থাকতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। মাটির নিচের ও বাঙ্কার থেকে ওপরে তোলার পরেও নাকি বেশ আতঙ্কেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে অন্য এক সূত্র দাবি করেছে, সারা রাত তিনি বাঙ্কারেই কাটান।

এনডিটিভি বলছে, শুক্রবার কয়েকশ লোক হিংস্র আন্দোলন করতে করতে হোয়াইট হাউসের দিকে আগানোর সময় মার্কিন সিক্রেট সার্ভিস এবং পার্ক পুলিশের সদস্যরা তাদেরকে মাঝপথেই আটকে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।

হোয়াইট হাউসের নিরাপত্তা বেষ্টনি ভেঙে শত শত বিক্ষুব্ধ জনতা ‍ঢুকে ভাঙচুর চালায় ও ইট-পাটকেল ছুটতে থাকে। হোয়াইট হাউসের বাইরে মানুষের এমন আছড়ে পড়া দেখে ঘাবড়ে যান ডোনাল্ড ট্রাম্প ও তার সহকর্মীরা।

তবে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা কখনো হুমকির মুখে ছিল না। ৩০ মে সকালেই তিনি ফ্লোরিডার উদ্দেশে হোয়াইট হাউস ত্যাগ করেছেন।

মূলত পুলিশ হেফাজতে থাকাকালীনই কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যু হয়, আর তারপর থেকেই ওই ঘটনার বিরুদ্ধে ক্রমাগত মানুষের ক্ষোভ দানা বাঁধছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট চার পুলিশ সদস্যকে তৎক্ষণাই বরখাস্ত করা হয়।তবে নিহত ফ্লয়েডের পরিবার জড়িত চার পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের দাবি জানিয়েছে।

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশে অ্যাকর্ডের কার্যক্রম সমাপ্ত

পরবর্তী

চীনের পণ্য বর্জনের ডাক দিলেন ‘থ্রি ইডিয়টস’ এর সেই বিজ্ঞানী!

পরবর্তী

চীনের পণ্য বর্জনের ডাক দিলেন ‘থ্রি ইডিয়টস’ এর সেই বিজ্ঞানী!

এপ্রিল-মে’র আমানতে বিলম্ব ফি মওকুফ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT