চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকেএসপিতে প্রথমদিনে পড়ল ২১ উইকেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বরিশালকে ৮২ রানে গুটিয়ে দিয়ে ১৫১ রানে অলআউট হয়ে গেছে রাজশাহী বিভাগ। বিকেএসপির স্পিন স্বর্গে দাপট দেখিয়েছেন স্পিনাররাই। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচটিতে প্রথমদিনে উইকেট পড়েছে ২১টি। দুই দলই হয়েছে একবার করে অলআউট।

চার দিনের ম্যাচটিতে ফল কত দ্রুত আসে সেটিই দেখার। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথমদিন শেষে ১ উইকেটে ২৩ রান তুলেছে বরিশাল।

শুরুতে ব্যাট করা বরিশাল একশর আগেই গুটি যায় তাইজুল ইসলাম ও সানজামুল ইসলামের ঘূর্ণিতে। দুই বাঁহাতি স্পিনার নেন ৪টি করে উইকেট। দুটি উইকেট নিয়েছেন পেসার মোহর শেখ।

মঈন খান করে সর্বোচ্চ ১৮ রান। বরিশালের ইনিংস দীর্ঘ হয় মাত্র ২৯.৩ ওভার।

এক সেশনে বরিশালকে অলআউট করা রাজশাহী দুই সেশন পুরো ব্যাট করতে পারেনি। দিনের খেলা খানিকটা বাকি রেখে দেড়শ পেরিয়ে গুটিয়ে যায়।

জুনায়েদ সিদ্দিক ৪৩ ও তানজিদ হাসান তামিম করেন ৩৬ রান।

Reneta

৮৬ রানে ৮ উইকেট হারিয়ে বসা রাজশাহী একশর আগেই গুটিয়ে যেতে পারত। শেষে তাইজুল ইসলাম ব্যাট হাতে দাঁড়িয়ে যাওয়ায় সেটি হয়নি। এ বাঁহাতির ৩৭ রানের লড়াই দলকে এনে দেয় লিড।

৬ উইকেট নিয়েছেন বরিশালের অফস্পিনার সোহাগ গাজী। ২৩ ওভার বোলিং করে দেন ৬৫ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে গাজীর ৫ উইকেট ২২তম বার।

৬৯ রানে পিছিয়ে থেকে পড়ন্ত বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বরিশাল ২৩ রান তুলেছে।

পিনাকের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে চট্টগ্রাম
চট্টগ্রামের অধিনায়ক মুমিনুল হক আবারও ব্যর্থ। দ্বিতীয় রাউন্ডের প্রথম ইনিংসে আউট ১১ রান করে। প্রথম রাউন্ডের দুটি ইনিংস ছিল ৬ ও ১৩ রানের। অভিজ্ঞ এ ব্যাটসম্যান ব্যর্থ হলেও হেসেছে তরুণ ওপেনার পিনাক ঘোষের ব্যাট।

এ বাঁহাতির অপরাজিত ১৩৭ রানের ইনিংসে ভর করে কক্সবাজারে ঢাকা মেট্রোর বিপক্ষে জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথমদিন শেষে চট্টগ্রাম বিভাগ ৪ উইকেট হারিয়ে ২৮১ রান তুলেছে।

শাহাদাত হোসেন দীপু অপরাজিত আছেন ৩২ রানে। আরাফাত সানি দুটি, শহিদুল ইসলাম ও আবু হায়দার রনি নিয়েছেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিনাকবরিশাল-রাজশাহীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণে জন্ম নেয়া শিশুর দায়িত্ব জেলা প্রশাসনের: ধর্ষককে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ২, ২০২৬

মেসি এখনও অনবদ্য, অতুলনীয়: রুমী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT