চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি মেগা মিথ্যাচারে নেমেছে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ণ ২১, জুন ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: বিএনপি নিজেদের সময় দেশে একটি মেগা প্রকল্প করার সাহস ও সক্ষমতা দেখাতে পারেনি, তারাই আজ মেগা প্রকল্প নিয়ে মেগা-মিথ্যাচারে নেমেছে। এটা তাদের পরিকল্পিত অপচেষ্টা বলেও মনে করেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ সকালে সচিবালয়ে তার নিজ দপ্তরে ব্রিফিংকালে এসব কথা বলেন।

বিএনপি মহাসচিবের মেগা প্রকল্পের কাল্পনিক অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন এটা তাদের প্রতিহিংসাপরায়ণ ও ব্যর্থ এক বিরোধীদলের ঈর্ষাকাতরতা ছাড়া কিছু নয়।

বিএনপি সরকারের উন্নয়ন কার্যক্রম দেখে নিজেদের সময়ের ব্যর্থতা ঢাকতে পরিকল্পিত মিথ্যাচার করছে বলেও মনে করেন সেতুমন্ত্রী।

অব্যাহত মিথ্যাচার করে দেশের ইমেজ নষ্ট করা বিএনপির লক্ষ্য উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন নিজেরা ক্ষমতায় থাকাকালে দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিল আর এখন শেখ হাসিনা সরকারের উন্নয়ন কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে দুর্নীতির গন্ধ খুঁজে বেড়ায়।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি তাদের শাসনামলে দুর্নীতিতে বারবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কলঙ্কতিলক দেশকে পরিয়েছিলো, যা জনগণ এখনো ভুলে যায় নি।

Reneta

যারা হাওয়া ভবন নামের খাওয়া ভবন তৈরি করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলো তাদের মেগা-প্রকল্প দেখলে মনোযন্ত্রণা হওয়াই স্বাভাবিক বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিএনপির সাথে আওয়ামী লীগের পার্থক্য নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের, বলেন দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের শূন্য সহিষ্ণুতা নীতি স্পষ্ট ও কঠোর, যে কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে নিজ দলের নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হয়নি, অপরদিকে বিএনপি দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণতো দূরের কথা গঠনতন্ত্র থেকে দুর্নীতিবাজদের অযোগ্যতা বিষয়ক ধারা বাতিল করে আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের দল হিসেবে নিজেদের স্বীকৃতি দিয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবের উদ্দেশে বলেন সাহস থাকলে আপনাদের গঠনতন্ত্রে দুর্নীতিবিরোধী ৭ ধারা ফিরিয়ে আনুন।

একদিকে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে অন্যদিকে কল্পিত অভিযোগ করাকে জনগণ নৈতিকতা বিরোধী বলেই মনে করেন বলে জানান ওবায়দুল কাদের।

বিএনপি উন্নয়ন বিমূখ কথা-সর্বস্ব রাজনৈতিক দল উল্লেখ করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন তাদের সময় বড় প্রকল্প নেওয়ার মানসিক সাহস সক্ষমতা ছিলো না।

শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সমৃদ্ধি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে অদম্য গতিতে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক অবকাঠামো খাতে পদ্মাসেতু, মেট্রোরেল, টানেলসহ যে কয়টি মেগা-প্রকল্প বাস্তবায়িত হচ্ছে-সেখানে কোনো দুর্নীতি হলে কাল্পনিক অভিযোগ না করে সুস্পষ্ট প্রমাণ দেওয়ার আহবান জানান।

ওবায়দুল কাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চ্যালেঞ্জ করে বলেন স্পেসিফিক প্রমাণ দিন, কোথায় দুর্নীতি হয়েছে?

বিএনপি নেতাদের উদ্দেশ্য করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, আসলে দুর্নীতি প্রবণতা তাদের মগজে এবং অস্থিমজ্জায় মিশে গেছে।

বিএনপির শাসনামলে যে দুর্নীতি তারা করেছে, তা আজও ভুলতে পারেনি বিএনপি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আবার সুযোগ পেলে জনগণের সম্পদ লুন্ঠনের অপেক্ষায় রয়েছে কিন্তু জনগণ বিএনপির এ দুঃস্বপ্ন কখনো সফল হতে দিবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরবিএনপিমেগা প্রকল্প
শেয়ারTweetPin

সর্বশেষ

পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান

জুলাই ৪, ২০২৬

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

জুলাই ৪, ২০২৬

খামেনির পাশে ১৪ মাসের নাতনির ছোট্ট কফিন, শেষ বিদায়ে আবেগঘন তেহরান

জুলাই ৪, ২০২৬

গোপনে বিয়ে সারলেন টেইলর সুইফট

জুলাই ৪, ২০২৬

‘ওরা আমাদের অনেক দৌড়াতে বাধ্য করেছে’

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT