ডিজিটাল শর্ট

বিএনপি এখন মানসিকভাবে বিপন্ন: কাদের

সরকারি কর্মকর্তা সরকারের গণপরিবহন চালুর সিদ্ধান্তের বিষয়ে সংবাদ দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

রাজধানীর বনানীতে ফরেন এইডেড প্রজেক্ট ‘RHD’- ভবনে ওয়েস্টার্ণ বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় জাইকা ঋণসহায়তায় চলমান ২টি প্যাকেজের মাধ্যমে দেশের উত্তরাঞ্চলে ৮টি সেতু ও দক্ষিণাঞ্চলে ১৩টি সেতু নির্মাণের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তাঁর বাসা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন এ প্রকল্পের আওতায় ইতিমধ্যে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ২৫টি সেতুর নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলে চলমান ৩৫টি সেতুর নির্মাণ কাজের অগ্রগতি প্রায় ৮০ ভাগ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখন মানসিকভাবে বিপন্ন, তারা নিজেরাই জনরোষের ভয়ে আতংকে আছে। মানুষ বিএনপির কর্মহীন, প্রত্যাশাহীন,বাক্যবানের আতংকে আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন তারা জণগণকে সাহস না দিয়ে জণমনে আতংক ছড়াচ্ছে।

বিষয়:আওয়ামী লীগ ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সাধারণ সম্পাদক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…