চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির বিরুদ্ধে ‘গৃহযুদ্ধ’ উস্কে দেওয়ার অভিযোগ কাদেরের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতারা নির্বাচনী কেন্দ্র পাহারার নামে দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টিতে উস্কানি দিচ্ছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। ভোট কেন্দ্রে ৩-৪’শ নেতাকর্মী অবস্থান নিতে বলছে তারা!

দেশে কী গৃহযুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে প্রশ্ন করেন কাদের।

বৃহস্পতিবার রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে এসথেটিকা ডারমাটোলজিস্টদের আন্তর্জাতিক সেমিনারে তি‌নি এ মন্তব্য করেন।

কাদের বলেন: জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতাদের বিভিন্ন জায়গায় আক্রমণাত্মক বক্তব্য দিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। তারা বলছেন, নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে ৩শ’ থেকে ৪শ’ নেতা-কর্মী অবস্থান করবে। আমরা যদি একইভাবে আমাদের নেতা-কর্মীদের কেন্দ্রে অবস্থান নিতে বলি, তাহলে কি গৃহযুদ্ধ হবে না?

ঐক্যফ্র‌ন্টের সবকিছু নিয়ন্ত্রণ হচ্ছে লন্ডন থেকে দা‌বি ক‌রে তি‌নি ব‌লেন, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডা. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের অন্যান্য নেতাদের এক কানাকড়ি দাম নেই, বিএনপি তাদের ব্যবহার করছে।

তারেক রহমানের মনোনয়ন সাক্ষাতকারে স্কাইপিতে উপস্থিতিতে ‘নির্বাচন কমিশনের কিছু করার নেই’- এমন বক্তব্যের পর আওয়ামী লীগ কী ভাবছে?

Reneta

জানতে চাইলে আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা বলেন: নির্বাচন কমিশনের আচরণ এখনও আওয়ামী লীগের কাছে পক্ষপাতমূলক মনে হচ্ছে না। তারেক রহমানের বিষয়টি নির্বাচন কমিশনে আওয়ামী লীগ অভিযোগ করলেও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিওতে কাভার না করায় এ বিষয়ে ভিন্ন পথে সমাধান খুঁজছে আওয়ামী লীগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ-ওবায়দুল কাদেরএকাদশ জাতীয় নির্বাচনলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশে আসছে ‘ভিলেন’, কলকাতায় যাচ্ছে ‘মেন্টাল’

পরবর্তী

দক্ষিণ এশিয়ার নেতৃত্বে অনন্য উচ্চতায় শেখ হাসিনা

পরবর্তী

দক্ষিণ এশিয়ার নেতৃত্বে অনন্য উচ্চতায় শেখ হাসিনা

স্কুল

স্কুলগুলোতে বাড়তি ফি নেয়া হলে স্বীকৃতি বাতিল: শিক্ষা সচিব

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT