শিক্ষা

স্কুলগুলোতে বাড়তি ফি নেয়া হলে স্বীকৃতি বাতিল: শিক্ষা সচিব

স্কুল

স্কুলগুলোতে কোনো বাড়তি ফি নেয়া হলে স্বীকৃতি বাতিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব সোহরাব হোসাইন। সঙ্গে বাড়তি ফি নেওয়া স্কুলগুলোর এমপিওভুক্তি বাতিলসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার ব্যানবেইজে সততা স্টোরের উদ্বোধন এবং দুদকের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন শিক্ষাসচিব।

বাড়তি ফি নেওয়ার ঘটনার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসাধু শিক্ষক ও কর্মচারীদের দায়ী করেন শিক্ষা সচিব।

এর আগে বিভিন্ন স্কুলে পরীক্ষায় বাড়তি ফি নেওয়ার অভিযোগে কয়েকটি স্কুলে অভিযান পরিচালনা করে দুদক।

 

বিষয়:বাড়তি ফি শিক্ষা সচিব স্কুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…