বিএনপির ‘জাম্বু জেট মার্কা কমিটিকে’ আন্দোলন করার চ্যালেঞ্জ দিলেন ওবায়দুল কাদের

“বিএনপি এখন নালিশী দলে পরিণত হয়েছে।” তাই ঘরে বসে নালিশ না করে রাজপথে নেমে তাদের ৫৯৬ সদস্যের ‘জাম্বু জেট মার্কা কমিটিকে’ আন্দোলন করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে সাভারের হেমায়েতপুরে সড়ক দুর্ঘটনা এড়াতে সচেতনতামূলক প্রচারণায় অংশ নিতে এসে মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।
এসময় মন্ত্রী আরো বলেন, নারায়নগঞ্জে ৭ খুন মামলার রায় বিচার বিভাগ যে স্বাধীন, তার প্রমাণ দিয়েছে সরকার।
মন্ত্রী এসময় দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান।
পরে মন্ত্রী ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থেকে হেমায়েতপুর পর্যন্ত উভয় পাশে ১ কিলোমিটার আট লেনে উন্নীতকরণের ঘোষণা দেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






