চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যর্থ বিএনপির জন্য জরুরী ভাবে জরুরী অবস্থা দরকার: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৯ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপি একটি ব্যর্থ রাজনৈতিক দল দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: দেশকে ডেঙ্গু মুক্ত করতে বিরোধী দলের (বিএনপি) একটি দায়িত্ব রয়েছে।

কিন্তু তারা ডেঙ্গু মোকাবেলায় ব্যর্থ। তাদের নেতারা ডেঙ্গুর প্রেক্ষিতে জরুরি অবস্থা ঘোষণার যে দাবি জানিয়েছেন, আমি বলবো ব্যর্থ বিএনপির জন্য জরুরী ভাবে জরুরী অবস্থা দরকার।

শনিবার রাজধানীর ফার্মগেটে আওয়ামী লীগের তিন দিনব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের শেষ দিনে  তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: এখানে বিরোধী দলের দায়িত্ব আছে। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে কোথাও তারা নেই। তারা বলে কখনও মহামারী ঘোষণা করা হোক। আবার কখনও জরুরি অবস্থা ঘোষণা করতে বলে। আমি বলবো জরুরি অবস্থা তাদের প্রয়োজন।

বিএনপির জরুরী অবস্থা প্রয়োজন দাবি করে তিনি বলেন: তারা দল হিসেবে ব্যর্থ, আন্দোলনে ব্যর্থ নির্বাচনেও তারা ব্যর্থ। জরুরি অবস্থা তাদেরই প্রয়োজন। বিরোধী দল হিসেবে তারা ব্যর্থ ডেঙ্গু প্রতিরোধে। তাদের ব্যর্থতার এ সংকট থেকে উদ্ধার করতে জরুরিভাবে জরুরি অবস্থা দরকার।

এ সময় তিনি এশিয়া জুড়ে ডেঙ্গুর বিস্তারের একটি চিত্র তুলে ধরেন। দায়িত্বশীলদের কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন: আমরা কথা বলবো না। কাজ করব। এই সময়টা খুবই সংবেদনশীল।

Reneta

বেশি কথাও দেশের জন্য ক্ষতিকর হতে পারে। অতিকথন থেকে আমি দায়িত্বশীল সকলকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। কথা কম বলে আমাদের বেশি বেশি কাজ করতে হবে। ডেঙ্গুতে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা।

তিনি বলেন: আতঙ্ক থেকে মানুষকে বাঁচাতে হবে। একটি মহল আতঙ্ক ছড়াচ্ছে, যেন ঈদের সময় মানুষ বাড়িঘরে না যায়। সকলের ইচ্ছা আছে পরিবারের সাথে ঈদ উদযাপন করবে। সকলেই বাড়িতে যাবে। কিন্তু সকলকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন: আওয়ামী লীগ সরকার ডেঙ্গু নির্মূলকে লড়াই হিসেবে নিয়েছে। আমরা ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ে তুলবো। তিনি আওয়ামী লীগ নেতা এবং বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় বিশেষ মনিটরিং সেল চালুর কথা জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম আতিক, উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমত উল্লাহসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেঙ্গুডেঙ্গু নির্মূল
শেয়ারTweetPin

সর্বশেষ

প্যারিসে ভয়াবহ দাবানল, ঘরবাড়ি খালি ও যান চলাচল বিঘ্ন

জুলাই ১৩, ২০২৬

‎হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের পাশে ৫৫ বিজিবি

জুলাই ১৩, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT