প্রবাস সংবাদ

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিবের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিবের ছবি, তিনি একটি স্যুট পরিহিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দলটির সৌদি আরব পশ্চিমাঞ্চল শাখার আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আহমেদ আলী মুকিব।

সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক করা হয়েছে, দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য মোহাম্মদ রাশেদুল হককে।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

ওই চিঠিতে বলা হয়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আহমেদ আলী মুকিবকে জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক করা হয়েছে।

এছাড়াও বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য মোহাম্মদ রাশেদুল হককে জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আনা হয়েছে।

এর আগে ২০২১ সালের ১ জুলাই সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি’র সাবেক সভাপতি আহমেদ আলী মুকিবকে আহ্বায়ক এবং মীর মনিরুজ্জামান তপনকে সদস্য সচিব করে দলের সৌদি আরব পশ্চিমাঞ্চল শাখার ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিষয়:বিএনপি সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…