সমাজকথন

‘বিএনপিও এই নির্বাচনে অভিযোগ করার মতো কিছুই পায়নি’

‘বিএনপিও এই নির্বাচনে অভিযোগ করার মতো কিছুই পায়নি’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির বিপক্ষে জয় পাওয়ায় বিজয়ী সেলিনা হায়াৎ আইভীকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘নাসিক নির্বাচন বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচনগুলোর অন্যতম। এমনকি বিএনপিও এই নির্বাচনে অভিযোগ করার মতো কিছুই পায়নি।’

প্রায় দ্বিগুণ ভোটে আইভীর জয় নিশ্চিত হবার পর বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানান সজীব ওয়াজেদ জয়।‘বিএনপিও এই নির্বাচনে অভিযোগ করার মতো কিছুই পায়নি’

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বিএনপির বিরুদ্ধে জয়ী হওয়ার জন্য মেয়র আইভীকে অভিনন্দন। তিনি প্রায় ৬০% এর কিছু বেশি প্রদত্ত ভোটের মাঝে, বিএনপির ২৯% এর বিপরীতে ৪২% এর মতো ভোট পেয়েছেন। এটা বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচনগুলোর অন্যতম। এমনকি বিএনপিও এই নির্বাচনে অভিযোগ করার মতো কিছুই পায়নি।’

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…