চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপিই সংসদে বিরোধী দল!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ণ ১৭, জুন ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

একাদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে চাঁপাইনবাবগঞ্জ-৩ সংসদীয় আসন থেকে নির্বাচিত হারুনুর রশীদ দাবি করেছেন: ধানের শীষ থেকে নির্বাচিতরাই প্রকৃত বিরোধী দল।

একই সঙ্গে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরীকদের বিরোধী দল বানিয়ে কোনো লাভ হবে না।

তার এ বক্তব্যের সময় সরকার ও বিরোধী দলীয় (জাপা) সংসদ সদস্যরা প্রতিবাদ জানান। তাতে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। তার জন্য নির্ধারিত ২ মিনিট শেষ হলে স্পিকার তার মাইক্রোফোন বন্ধ করে দেন। মাইক্রোফোন বন্ধের পরও কিছু সময় দাঁড়িয়ে তিনি বক্তৃতা চালিয়ে যান।

সোমবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশেনে সম্পূরক বাজেট স্থানীয় সরকার ব্যবস্থাপনায় ব্যয় নিয়ে আলোচনায় হারুন রশীদ এসব কথা বলেন।

স্থানীয় সরকার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে দাবি করে তিনি বলেন: স্থানীয় সরকারের টাকা আরো বেশি প্রয়োজন হলে দিতে হবে। কিন্তু আজ স্থানীয় সরকার ব্যবস্থাপনা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন কোথাও কোন নির্বাচিত প্রতিনিধি নেই। মাননীয় স্পিকার সব কেন্দ্র থেকে সিলেক্টেড লোক বসে আছে। বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে নজিরবিহীন ভাবে দেশ চলছে। আমি আপনাকে বলতে চাই উপজেলা পরিষদে ৯৮ শতাংশই ঢাকা থেকে যাদের মনোনয়ন দেয়া হয়েছে, তারাই নির্বাচিত হয়েছেন।

‘‘তারা আবার এলাকায় গিয়ে নিজেরা নিজেরা মারামারি করেছেন। তাদের দেড়-দু’শত প্রার্থী মারাও গেছে।  কয়েকদিন আগে দেখলাম আমাদের সাবেক নৌ-পরিবহন মন্ত্রী, আওয়ামী লীগের প্রার্থী এবং তার ভাই বিদ্রোহী প্রার্থী’র মধ্যে মারামারি তার ভাই মারা গেছেন। এমন চিত্র গত উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচনে আমরা দেখেছি। শত শত আওয়ামী লীগের নেতাকর্মী নিজেরা নিজেরা মারামারি করে মারা গেছে। তারা স্থানীয় সরকার সবগুলো জায়গাগুলো দখল করে নিয়েছে।’’

বিএনপির এ সংসদ সদস্য আরও দাবি করেন: আমরা স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছি। এটা বাস্তব চিত্র। স্থানীয় সরকার ব্যবস্থা আজ ধ্বংস হয়ে গেছে। স্থানীয় সরকারের এই জায়গাগুলো জবাবদিহি নিশ্চিত করার জন্য নির্বাচিত লোক দিয়ে প্রতিনিধিত্ব করার জন্য যথাযথ ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে।

বিএনপিকে সংসদে প্রকৃত বিরোধী দল দাবি করে তিনি বলেন: আমরা কয়েকজন মাত্র সংসদ সদস্য বিরোধী দল থেকে এখানে আছি, প্রকৃত বিরোধী দল আমরাই। প্রকৃত বিরোধী দল এ কারণেই, আমরা গা বাঁচিয়ে কথা বলছি না। যা সত্য আমরা সেটাই বলছি। মাননীয় সংসদ নেতা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আপনি যেভাবেই বিরোধী দল সাজান না কোনো, লাভ না। আপনার মহাজোটের শরিককে বিরোধী দল বানিয়ে কোনো লাভ হবে না।

ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জাতীয় সংসদপ্রধানমন্ত্রী শেখ হাসিনাবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যাংকে তারল্য সংকট নেই: প্রধানমন্ত্রী

পরবর্তী

দুই ম্যাচের জন্য রয়কে হারাল ইংল্যান্ড

পরবর্তী

দুই ম্যাচের জন্য রয়কে হারাল ইংল্যান্ড

৩২২ রানের লক্ষ্য, পারবে বাংলাদেশ?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT