চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিউটি বোর্ডিংয়ে আড্ডা আর নাটক

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৮:০১ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
‘সারারাত্তির’ নাটকের দৃশ্য

‘সারারাত্তির’ নাটকের দৃশ্য

বিউটি বোর্ডিং। এখানে বসেই শহীদ কাদরী লিখেছিলেন, ‘তোমাকে অভিবাদন, প্রিয়তমা’, শামসুর রাহমান লিখেছিলেন, ‘তোমাকে পাবার জন্য, হে স্বাধীনতা’। গত শতকের পঞ্চাশ ও ষাটের দশকে পুরান ঢাকার এই বিউটি বোর্ডিংয়ে আড্ডার আসর জমাতেন সে সময়কার তরুণ লেখক, সাহিত্যিক, কবি, শিল্পীরা। কে নেই তালিকায়? কবি শামসুর রাহমান, শহীদ কাদরী, আল মাহমুদ, জহির রায়হান, সাংবাদিক আতাউস সামাদ, নির্মল সেন, ফজল শাহাবুদ্দিনসহ অনেকে। আড্ডায় রাষ্ট্র, সমাজ, শিল্প, সাহিত্য নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা হতো। শিল্পবোদ্ধাদের তর্ক, বিতর্ক আর গাল গপ্পে মুখর বিউটি বোর্ডিংয়ের সেই আড্ডার কথা মনে করিয়ে দিতে আজ শুক্রবার বিকালে নতুন ভাবে আড্ডার আয়োজন করে নাটকের দল তীরন্দাজ। আড্ডার আলোচক ছিলেন শংকর সাঁওজাল, লুবনা মরিয়ম, টোকন ঠাকুর ও সামিনা লুৎফা নিত্রা। ছিলেন শ’খানেক আড্ডাপ্রিয় মানুষ। আড্ডার শিরোনাম, ‘নদীর জলে আগুন ছিল।’

শংকর সাঁওজাল বললেন, ‘বিউটি বোর্ডিংয়ের আড্ডা থেকে কতো সাহিত্য, কতো চিত্রকল্প, কতো গল্প বেরিয়ে এসেছে, তা নতুন করে বলার কিছু নেই। আমাদের কাছে বিউটি বোর্ডিংয়ের আড্ডা ছিল দিন শেষে ক্লান্তি দূর করার উপায়। আমরা শহীদ মিনারে সারাদিন কাজ করেও সন্ধ্যায় এখানে আসা চা–ই চাই। এখানে যারা আড্ডা দিতেন, তারা একসময় সমাজ পরিবর্তনে ভূমিকা রেখেছেন। তাদের নদীর জলে আগুন ছিল।’

টোকন ঠাকুর বলেন, ‘বিউটি বোর্ডিংয়ের আড্ডা আমাদের কাছে পুরোনো বইয়ের মতো। আর তাই আজকের আড্ডাটা যেন পুরোনো আড্ডার স্মৃতি নিয়ে আরেকটি আড্ডা।’ আড্ডায় উঠে আসে ষাটের দশক, আশির দশকের সাহিত্য ও সংস্কৃতি আন্দোলনের ভাঙ্গা–গড়ার কথা। শংকর সাঁওজাল নতুন করে ষাট ও আশির দশকের সেই আগুনটা নতুন করে জ্বালাবার আহবান জানিয়ে আড্ডা শেষ করেন।

‘নদীর জলে আগুন ছিল’ আড্ডা
Banglabid

এরপর তীরন্দাজের পরিবেশনায় মঞ্চস্থ হয় নাটক ‘সারারাত্তির’। নাটকের নির্দেশনা দিয়েছেন দীপক সুমন, লিখেছেন বাদল সরকার। বিউটি বোর্ডিংয়ের মতো খোলা আড্ডার মঞ্চে নাটক মঞ্চস্থ করা প্রসঙ্গে নির্দেশক দীপক সুমন বলেন, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে হল বরাদ্ধ পেতে নানান রাজনৈতিক বাধার মুখে পড়তে হয় নাট্যকর্মীদের। সব কথা আবার বলাও যায় না। সুন্দরবন নিয়ে কথা বললে হল বরাদ্ধ দেওয়া হয় না। তাই আমাদের বিকল্প পন্থায় নাটক মঞ্চায়নের ব্যবস্থা করতে হচ্ছে।’

ছবি : মোহাম্মদ আসাদুল্লাহ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তীরন্দাজবিউটি বোর্ডিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানের রাজনীতির মাঠে নতুন খেলোয়াড় মরিয়ম

পরবর্তী

অপরিকল্পিত বিদ্যুৎ লাইনের কারণে আর কতো মৃত্যু

পরবর্তী

অপরিকল্পিত বিদ্যুৎ লাইনের কারণে আর কতো মৃত্যু

জনি ডেপ

হঠাৎ জনি ডেপ!

সর্বশেষ

তেজগাঁও থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কয়েক ঘন্টা পর ওসি প্রত্যাহার

আগস্ট ২৩, ২০২৬

দেড় দশকে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থায় ধুঁকছে বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬

রংপুরে ডাকাতির পর একই পরিবারের ৪ জনকে হ/ত্যা, এলাকাজুড়ে আ/তঙ্ক

আগস্ট ২৩, ২০২৬
Indian Foreign Minister

বাংলাদেশ–ভারত সম্পর্কের বিষয়ে যা জানাল ভারত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুরকে ট্রাইব্যুনালে হাজির

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT