জার্মান দ্বিতীয় সারির দল সেন্ট পাওলির অফিসে বায়ার্ন মিউনিখ ত্রয়ী রবার্ট লেভান্ডোভস্কি, ম্যানুয়েল ন্যয়ার ও সার্জে গ্যানাব্রেকে মৃত্যুর হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে।
রহস্যজনক চিঠিটি গত মাসে পাঠালেও সম্প্রতি প্রকাশ্যে আনে ক্লাবটি। যেখানে এই ত্রয়ীকে ‘নোংরা বাভারিয়ান শূকর’বলে অভিহিত করা হয়।
চিঠিটি কে পাঠিয়েছে তা জানা যায়নি। বায়ার্ন মিউনিখে না পাঠিয়ে শহর থেকে ৪৩০ মাইল দূরের শহর হামবুর্গের ক্লাব সেন্ট পাওলিতে কেনো পাঠানো হল সেটাও রহস্যজনক।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর হামবুর্গ পুলিশ চিঠি থেকে আঙুলের ছাপ ও ডিএনএ পরীক্ষায় পাঠানো হয়েছে। চূড়ান্ত ফলাফল আসলে পুলিশ অভিযুক্তকে ধরতে মাঠে নামবে। এছাড়াও অন্য কোনো ক্লাবে এরকম চিঠি এসেছে কিনা সে ব্যাপারেও জানার চেষ্টা চালাচ্ছে জার্মান পুলিশ।
জার্মান সংবাদপত্র বিল্ডের উদ্ধৃতি অনুসারে চিঠিতে লেখা ছিল, ‘লিগ বাঁচান, ফুটবল বাঁচান। নোংরা বাভারিয়ান শূকরদের আগুনে পুড়িয়ে মৃত্যু দাও।’
বায়ার্নের উপর কিসের ক্ষোভ জানতে ঘেঁটে দেখা যায়। জার্মানে একছত্র আধিপত্য দেখাচ্ছে বায়ার্ন মিউনিখ। জার্মান কাপে সর্বশেষ নয় টুর্নামেন্টে বাভারিয়ানরা পাঁচবার শিরোপার স্বাদ নিয়েছে। এছাড়াও বুন্দেসলিগায় চলতি মৌসুমেও রয়েছে শিরোপার দৌড়ে। বায়ার্নের আধিপত্যের ফলে বাকি ক্লাবগুলো টিকতে পারছে না। যা ভালো ভাবে নিতে পারছে না একটা বড় অংশ।
এছাড়াও জার্মান কাপ ও বুন্দেসলিগায় পয়েন্ট ভিত্তিতে শিরোপা নির্ধারিত হয় বলে ক্লাবটির কাছে পেরে ওঠে না বাকি দল গুলো। তাই ক্লাব গুলোর দীর্ঘ দিনের দাবি ছিল প্লে অফ রাউন্ড চালু করা। যেখানে কোয়াটার সেমিফাইনালে জিতে লড়াতে হবে ফাইনালে যার প্রভাবে দর্শক আগ্রহ ফিরে পাবে জার্মান ক্লাব।
তবে বাকি ক্লাব গুলোর প্রস্তাবে কখনোয় ভিন্ন মত দেয়নি বাভারিয়ানরা।








