বায়তুল মোকাররমে হেফাজত মহাসচিবের জানাজা

বায়তুল মোকাররমে হেফাজত মহাসচিবের জানাজায় হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর জানাজার নামাজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ চত্বরে সম্পন্ন হয়েছে।
সোমবার সকাল নয়টায় তার জানাজার নামাজে অংশ নিয়ে হেফজতে ইসলামের আমীর আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী বলেন: নূর হোসাইন কাশেমীর মৃত্যু ইসলামী শিক্ষা বিস্তার ও সমাজ সেবায় অপূরণীয় ক্ষতি।
জানাজার নামাজে আলেম ওলামাসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।
রোববার দুপুরে রাজধানী একটি হাসপাতালে নূর হোসাইন কাশেমী মারা যান। টঙ্গীর জামিয়া সোবহানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






