চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ি বাড়ি গিয়ে সরকারপন্থীদের খোঁজ করছে তালেবানরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৩ পূর্বাহ্ণ ২০, আগস্ট ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
তালেবান

বাড়ি বাড়ি গিয়ে তালিকা ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারি ও সরকারপন্থীদের খোঁজ করছে তালেবানরা – এমনটা জানিয়েছে জাতিসংঘকে গোয়েন্দা তথ্য দেয়া নরওয়ের একটি সংগঠন। তালিকায় থাকাদের ধরে নিয়ে মেরে ফেলা হতে পারেও আশঙ্কা তাদের।

আফগান বিভিন্ন শহরে তালেবানবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীদের ওপর তালেবানরা গুলি চালিয়েছে বলেও জানা গেছে। মানবতার স্বার্থে আফগানিস্তানের জন্য আর্থিক সহায়তা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

কাবুল দখলে নিয়ে ক্ষমতা গ্রহণের আগেই তালেবানরা আশ্বাস দিয়েছিলো, আগের সরকার ও বিদেশি বাহিনীর হয়ে যারা কাজ করেছেন তাদের ক্ষতি করা হবে না। তবে নরউইজিয়ান সেন্টার ফর গ্লোবাল অ্যানালাইসিসের পর্যবেক্ষণ ভিন্ন। জাতিসংঘকে দেয়া গোয়েন্দা প্রতিবেদনে সংগঠনটির দাবি, বাড়ি বাড়ি গিয়ে সরকারি কর্মকর্তাদের খোঁজ করছে তালেবানরা। বিশেষ করে নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের খোঁজা হচ্ছে। নিজেদের গোয়েন্দা নেটওয়ার্ক বিস্তৃত করতে নতুন গুপ্তচরও নিয়োগ দিচ্ছেন তালেবানরা।

তালেবানদের প্রতিশোধমূলক সহিংসতার খবরে উদ্বেগ জানিয়েছে জি-সেভেনের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। যারা আফগানিস্তান ছাড়তে চায় তাদের নিরাপত্তা দেয়ার প্রতিশ্রুতি ধরে রাখতে তালেবানদের আহ্বান জানিয়েছে জি-সেভেন।

কিন্তু কাবুল বিমানবন্দরে এখনও করুণ চিত্র। হাজার হাজার মানুষ আফগানিস্তান ছাড়ার অপেক্ষায়। এর মধ্যে যারা আফগান নাগরিক তাদের কাগজপত্র যাচাইয়ে সময় চলে যাচ্ছে, অন্যদিকে সময় স্বল্পতা। অনেক ফ্লাইটই ধারণক্ষমতার চেয়ে বেশি আরোহী নিয়ে ফিরছে। রোববার থেকে কাবুল বিমানবন্দরে ফ্লাইটে ওঠার হুড়োহুড়িতে কমপক্ষে ১২ জন মারা গেছে বলে দাবি করছে তালেবানরা। তবে এসব মৃত্যুর দায় কোনোভাবেই নিজেদের ওপরে নিতে রাজি নয় তালেবানরা।

আফগানিস্তানের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। কমপক্ষে আরও ৮০ কোটি ডলারের ঘাটতি আছে বলে জানিয়েছে সংস্থাগুলো। এরই মধ্যে আফগানিস্তানে অর্থসহায়তা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

Reneta

২০ বছর পর আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রসহ বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণার সাথে সাথেই সেখানে অস্থিরতা তৈরি হয়। গত ১৫ আগস্ট পুরোপুরি দেশটির নিয়ন্ত্রণ নেয় তালেবানরা। সবার আশঙ্কা, ২০০১ সালে তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আফগানিস্তানে যেসব মানবাধিকার অর্জন করা গিয়েছিল এখন তা আবার হারিয়ে যাবে।

১৯৯০ সালে তালেবান নিয়ন্ত্রণাধীন জীবনে নারীদের পুরোপুরি বোরকা পরতে বাধ্য করা হতো। ১০ বছরের বেশি বয়সী মেয়েদের জন্য শিক্ষা নিষিদ্ধ ছিলো এবং প্রকাশ্যে ফাঁসিসহ নৃশংস শাস্তির ব্যবস্থা ছিলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানতালেবানসরকারি
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল

আগস্ট ১, ২০২৬

জুলাই আন্দোলনে কারাবন্দীদের জুলাইযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি

আগস্ট ১, ২০২৬

বিশ্বজুড়ে ‘স্পাইডার-ম্যান’ উন্মাদনা, বক্স অফিসেও অপ্রতিরোধ্য

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT