ক্রিকেট

বাড়ি ফিরলেন সৌরভ

সৌরভের বাড়ি ফেরার সময় নিরাপত্তা কর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌরভের বাড়ি ফেরার সময় নিরাপত্তা কর্মীরা উপস্থিত, বেশ কিছু মানুষ তার সঙ্গে দেখা করতে আসেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সৌরভ গাঙ্গুলি। রোববার ভারতীয় সময় সকাল ১০.৪০ মিনিটে নিজ বাড়ির পথে রওনা হন দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বুকে দুটি স্টেন্ট পরানোর পর সম্পূর্ণ সুস্থ আছেন ভারতের সাবেক অধিনায়ক।

গত ২৭ জানুয়ারি বুকে ব্যথা অনুভব করায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল সৌরভকে। ২৮ জানুয়ারি দুটি স্টেন্ট বসানো হয় তার হৃদযন্ত্রে।

গত ২ জানুয়ারি প্রথমবার বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। তখন হৃদযন্ত্রের ধমনীতে তিনটি ব্লক ধরা পড়ে। সেসময় একটি স্টেন্ট বসানো হয়েছিল। গত বুধবার ফের ব্যথা হওয়ায় পুনরায় হাসপাতালে যেতে হয়।

ভারতের বিখ্যাত চিকিৎসক দেবী শেঠির তত্ত্বাবধানে চিকিৎসা চলছে সৌরভের। সৌরভের আরেক চিকিৎসক আফতাব খান জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ আছেন বিসিসিআই প্রেসিডেন্ট। এখন তাকে বিশ্রামে থাকতে হবে।

বিষয়:বিসিসিআই ভারত সৌরভ গাঙ্গুলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…