বাড়িতে ঢুকে শিক্ষিকার গায়ে এসিড নিক্ষেপ

একজন শিক্ষিকা বিছানায় শুয়ে আছেন, চারজন ব্যক্তি তার পাশে দাঁড়িয়ে আছেন, ঘটনাস্থলে তদন্ত চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
নাটোরের গুরুদাসপুরে বাড়িতে ঢুকে পান্না বেগম নামে এক শিক্ষিকাকে মারধর ও তার দুই হাতে এসিড নিক্ষেপ করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার গুরুদাসপুর বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে। আহত পান্না বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি উপজেলার শহীদ সাত্তার রেকায়েত প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষিকা ও ওই এলাকার শফিকুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় থানায় মামলা দায়ের ও এমাদাদুল হক নামে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, পান্না বেগমকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করে সন্ত্রাসী মিলন ও তার সাথীরা। টাকা দিতে অস্বীকার করলে মিলন হোসেন পান্না বেগমের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ি ভাংচুর, লুটপাট ও মারধর শুরু করে। পরে বাড়ির লোকজনদের চিৎকারে সন্ত্রাসীরা পান্নাকে উদ্দেশ্য করে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।
স্থানীয়রা পান্না বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় পান্না বেগমের স্বামী এমদাদুল হক বাদী হয়ে মিলনসহ অজ্ঞাত ৫/৬ জনের নামে থানায় মামলা দায়ের করেন।






