এখন সময় প্রভাষের। ‘বাহুবলী টু’ ছবির ব্যাপক সাফল্যের পর মনে করা হচ্ছে প্রভাষ মানেই বিগ হিট। তাই প্রভাষের বিপরীতে অভিনয় করার জন্য লেগেছে বলিউডের প্রথম সারির নায়িকাদের প্রতিযোগিতা। তাই কে হবেন তার পরবর্তী ছবি ‘সাহো’র নায়িকা? তা নিয়ে কৌতূহল অনেকের মাঝেই। দীপিকা পাড়ুকোন, পরিণীতি চোপড়া, অ্যামি জ্যাকসন? সবার সঙ্গে প্রতিযোগিতা করে শেষ পর্যন্ত টিকলেন ক্যাটরিনা কাইফ। ভারতের শীর্ষ একটি ম্যাগাজিন এ খবর নিশ্চিত করেছে।
‘সাহো’ ছবিটি হবে অনেকটা বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর। ছবিটি হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম ভাষায় মুক্তি দেওয়া হবে। ছবিটা পরিচালনা করেছেন সুজিত সিং।
‘বাহুবলী টু’ ছবিতে ব্যাপক সাফল্যের পর, নায়ক প্রভাষ এখন সময় কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রে। অন্যদিকে ক্যাটরিনা সালমানের সঙ্গে তার ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির কাজ নিয়ে সময় কাটাচ্ছেন দুবাইয়ে। পাশাপাশি চলছে তার ‘জাগগা জাসুস’ ছবির প্রচারণা। অন্যদিকে আমির খানের ‘থাগস অব হিন্দুস্থান’ ছবিতেও ক্যাটরিনার উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। ডেকান ক্রনিকল।








