সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের সীমান্তবাজার এলাকায়
দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০ জন হয়েছে। এই ঘটনায়
আহত হয়েছে অন্তত ৩০ জন।
বিকেল ৩টার দিকে সীমান্তবাজার এলাকায় ঢাকা
থেকে বগুড়াগামী টিনবাহী একটি ট্রাকের চাকা ফেটে বিপরীত দিক থেকে আসা অন্তর
পরিবহন নামের যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এরপর উত্তরবঙ্গ থেকে
ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস অন্তর পরিবহনকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই ৬ জন মারা যায়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরো ৪ জন।







