ফেরদৌস রবিন: সিরাজগঞ্জে বাস চাপায় তাড়াশ উপজেলার নওগাঁ ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিরুল ইসলাম গ্রহ (৫৫) নিহত হয়েছেন। শনিবার দুপুরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের বহুতি চারা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিল্লার রহমান জানান, শনিবার ডিসি অফিসে চেয়ারম্যানদের একটি কর্মশালায় যোগদানের জন্য কালুরপাড়া নিজ বাড়ি থেকে মটর-বাইকযোগে সিরাজগঞ্জ যাবার পথে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের শিয়ালকোলের বহুতী চারা বটতলায় পৌছলে পিছন দিক থেকে আসা একটি বাস মটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম গ্রহ গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করলে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডাঃ আব্দুর রব্বান তালুকদার তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তার জানান, হাসপাতালে আসার আগেই তিনি মারা গেছেন।








