চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালিসের সুযোগে ৬০ বছর বয়সী চেয়ারম্যানের ‘বাল্য বিবাহ’, তদন্তের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৮ অপরাহ্ণ ২৭, জুন ২০২১
- সেমি লিড, আদালত
A A

পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়ায় সালিসের ‘সুযোগ’ নিয়ে কিশোরীকে চেয়ারম্যানের বিয়ের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই ঘটনার তদন্তে অপরাধের প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জেলা প্রশাসককের প্রতি এই নির্দেশ দিয়ে আদালত ওই ঘটনায় কোনো পদক্ষেপ নেওয়া হলে সেটিও জানাতে বলেছেন। আর এক্ষেত্রে ‘বাল্য বিবাহ’ ঘটেছে কিনা তা তদন্ত করতে জেলা নিবন্ধককে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পুরো ঘটনায় ফৌজদারী অপরাধ ঘটেছে কিনা তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আগামী ৩০ দিনের মধ্যে এই তদন্ত প্রতিবেদন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে। এছাড়া পটুয়াখালীর পুলিশ সুপারকে ওই কিশোরী ও তার পরিবারের নিরাপত্তা দিতে বলা হয়েছে।

Banglabid

গণমাধ্যমে প্রকাশিত এবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রেমের টানে এক তরুণের হাত ধরে বাড়ি ছেড়েছিল ওই কিশোরী। বিষয়টি জানার পর কিশোরীর বাবা নালিশ দিয়েছিলেন চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান সালিসে বসার পর মেয়েটিকে পছন্দ হয়ে যায়। পরে তিনি ওই কিশোরীকে (১৪) বিয়ে করেন।তবে বিয়ের পরদিনই অষ্টম শ্রেণির সেই কিশোরী (১৪) তালাক দিয়েছেন চেয়ারম্যান শাহিন হাওলাদারকে (৬০)। যিনি বিয়ে পড়িয়েছেন তাঁর মাধ্যমে শনিবার সন্ধ্যার দিকে চেয়ারম্যানকে তালাক দিয়ে পরিবারের কাছে ফেরে ওই কিশোরী।’

সুপ্রিম কোর্টের আইনজীবী আমাতুল করিম ও একরামুল হক টুটুল বিষয়টি হাইকোর্টের নজরে আনলে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুলসহ এই আদেশ দেন। আর এবিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ৮ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। আজ আদালতে শুনানি করেন আইনজীবী আমাতুল করিম ও ইকরামুল টুটুল। তদের সঙ্গে ছিলেন আইনজীবী খায়রুন্নেসা নাসিমা, সীমা জহুর ও কানিজ ফাতেমা। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সমরেন্দ্র নাথ বিশ্বাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরীচেয়ারম্যানবিয়েহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজারে করোনা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা

পরবর্তী

বেলজিয়ামের হ্যাজার্ড ভ্রাতৃদ্বয়ের গল্প

পরবর্তী

বেলজিয়ামের হ্যাজার্ড ভ্রাতৃদ্বয়ের গল্প

বিচারপতি

স্ত্রী হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন স্বামী

সর্বশেষ

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT