আদালত

বাল্যবিবাহের ঘটনায় জনপ্রতিনিধি কেন দায়ী হবে না: হাইকোর্ট

বাল্যবিবাহের ঘটনায় জনপ্রতিনিধি কেন দায়ী হবে না: হাইকোর্ট

বাল্যবিবাহের ঘটনায় সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা কেন দায়ী থাকবেন না এবং তাদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার স্বতপ্রণোদিত হযে এই রুল জারি করে।

ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বাররা এবং পৌরসভা ও সিটি করপোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনাররা কেন বাল্যবিবাহের ঘটনায় দায়ী থাকবেন না এবং তাদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না এই রুলের জবাব জনপ্রশাসন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে দিতে হবে।

সেই সঙ্গে এই আদেশের কপি সব জেলা প্রশাসক ও ইউএনওকে পৌঁছে দিতে জনপ্রশাসন এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আদালত।

গত ২৮ অক্টোবর একটি জাতীয় দৈনিকে ‘২৪ ঘণ্টায় আট বাল্যবিবাহ বন্ধ’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন আমলে নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে এই রুল জারি করে হাই কোর্ট।

বিষয়:জনপ্রতিনিধি বাল্যবিবাহ রুল জারি হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…