চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপ্রিমকোর্টে জাতীয়তাবাদীদের জয় বিচারঙ্গনে সরকারি নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদ: রিজভী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৬ অপরাহ্ণ ২৩, মার্চ ২০১৮
রাজনীতি
A A

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সুপ্রিমকোর্ট বার নির্বাচনে জাতীয়তাবাদী তথা বিএনপি সমর্থিত প্যানেল সভাপতি-সম্পাদকসহ ১০টি পদে জয়কে দেশের বিচারঙ্গনে সরকারি নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদ। দেশের বিচার বিভাগের এই চরম সংকটে সর্বোচ্চ আদালতের আইনজীবীরা সঠিক রায় দিয়ে বিচারালয়ে সরকারি নোংরা খেলার দ্ব্যর্থহীন প্রতিবাদ জানিয়েছেন।

শুক্রবার সকালে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সরকার মিথ্যা ষড়যন্ত্রের মাধ্যমে সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে বন্দী করার পর এখন তার জামিন বিলম্ব করতে ওকালত নামায় স্বাক্ষর নিতে পর্যন্ত বাধা প্রদান করা হচ্ছে। বিএনপি চেয়ারপার্সনকে জেলে বন্দী করার পর তাকে আরও ৪টি মিথ্যা ও সাজানো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। অনেকবার চেষ্টা করেও আইনজীবীরা ওকালতনামায় বেগম খালেদা জিয়ার স্বাক্ষর নিতে পারেন নি কারাকর্তৃপক্ষের অসহযোগিতায়।

Banglabid

‘গত কয়েক দিনে বেশ কয়েকটি মামলার ওকালতনামায় বেগম খালেদা জিয়ার সই নিতে গিয়ে কারা কর্তৃপক্ষের অনুমতি না পেয়ে আইনজীবীরা ফিরে এসেছেন। এ জন্য এসব মামলায় আইনি পদক্ষেপ নেয়া যাচ্ছে না।’

রিজভী বলেন, সরকার বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখে যে এক ভয়ানক ফন্দি আঁটছে সেটা এখন সুস্পষ্ট হয়ে উঠছে। আগামী নির্বাচন নিয়ে ভোটারদেরকে ধোঁকা দিতে, প্রধানমন্ত্রীর একদলীয় রাজত্ব কায়েম করতে, নিজেকে সম্রাজ্ঞী হিসেবে প্রতিষ্ঠিত করতে, জাতীয় অর্থনীতি লুটপাট করে দলের সোনার টুকরো ছেলেদের পেট ভরাতে তিনি সেই ফন্দি করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতটাই বেপরোয়া যে, গণতন্ত্রকে গুম করার পরে নিজের ক্ষমতাকে এখন প্রলম্বিত করার জন্য দেশের স্বাধীনতাকে বিক্রি করতেও দ্বিধা করছেন না। প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডের জন্য প্রতিদিন আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্রমেই দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিএনপির এ নেতা বলেন, বর্তমান ভোটারবিহীন সরকার তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখতে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। কিন্তু কোন ষড়যন্ত্র কাজে আসবে না। গণতান্ত্রিক আন্দোলনের আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে এবং বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আন্দোলন সর্বব্যাপী তীব্র থেকে তীব্রতর করা হবে। সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেশনেত্রীকে কারামুক্ত করা হবে এবং অচিরেই দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রুহুল কবির রিজভী
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

বিশ্বকাপ ফুটবলকে মাথায় রেখে তৈরি হচ্ছেন পরমব্রত

পরবর্তী

নেইমারের অভাব পূরণ হওয়ার নয়

পরবর্তী

নেইমারের অভাব পূরণ হওয়ার নয়

‘আমার বিশ্বাস, পরীমনি চাইলে একদিন শাবানা হতে পারবে’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT