আন্তর্জাতিক

বার্সেলোনা হামলা: সন্দেহভাজন ভ্যান চালককে খুঁজছে পুলিশ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সন্দেহভাজন ভ্যান চালক

স্পেনের বার্সেলোনা শহরে গাড়ি হামলায় ১৪ জনকে হত্যার ঘটনায় সন্দেহভাজন ভ্যান চালককে খুঁজছে স্প্যানিশ পুলিশ। তাদের ধারণা, সে এখনও জীবিত রয়েছে এবং পুলিশের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে।

স্প্যানিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, মরক্কো বংশদ্ভূত ইউনেস আবু ইয়াকুব নামের সন্দেহভাজন চালককে ধরতে পুলিশ এখন দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।

এর আগে হামলার প্রধান পরিকল্পনাকারী হিসেবে মুসা ওকাবির নামের ১৭ বছর বয়সী এক কিশোরকে অভিযুক্ত করা হয় বলে জানিয়েছে গার্ডিয়ান। কামব্রিলসে বন্দুকযুদ্ধে সে নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনার পর্যটন এলাকা লাস র‌্যামব্লাসে সন্ত্রাসী হামলার পর সন্দেহভাজনরা পার্শ্ববর্তী শহর কামব্রিলসে আরেকটি হামলার চেষ্টা করলে পুলিশ তা নস্যাৎ করে দেয়। ওই সময়ই সন্দেহভাজন ৫ হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়। এদের মধ্যে আরেক মরক্কো বংশদ্ভূত মুসা ওকাবিরও ছিল।

বৃহস্পতিবার বার্সেলোনার লাস রামব্লাসে কাভার্ড ভ্যান হামলায় ১৪ জন নিহত ও শতাধিক আহত হয়। আর বার্সেলোনা শহরে চালানো ওই হামলায় ১৩০ জন আহত হয়।

বিষয়:বার্সেলোনা স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…