লা লিগার দ্বিতীয় ম্যাচে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে কষ্টের জয় পেয়েছে বার্সেলোনা। বিলবাওকে তাদের মাঠে ১-০ গোলে হারিয়েছে কাতালানরা। দলের হয়ে একমাত্র গোলটি করেন ইভান রাকিটিচ।
খেলার ২১ মিনিটেই তুর্কি মিডফিল্ডার আর্দা তুরানের ক্রস থেকে গোল করেন ক্রোশিয়ান তারকা রাকিটিচ। এরপর আরো কয়েকটি সুযোগ তৈরি করলেও তার কাজে লাগাতে ব্যর্থ হন বার্সা ফরোয়ার্ডরা। প্রথমার্ধে ওই এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় মেসি-সুয়ারেজরা।
অ্যাথলেটিকো বিলবাওয়ের মাঠে এদিন বার্সেলোনা শেষ মুহূর্ত পর্যন্ত অনেকগুলো গোলের সহজ সুযোগ নষ্ট করেছে। মেসি বিলবাওয়ের দুই খেলোয়াড়কে কাটিয়ে পেনাল্টি বক্সে ঢুকে বল প্রথমে বাইরে পাঠান। অন্যদিকে সুয়ারেজ এর আট গজ দূরের ভলি ঠেকিয়ে দেন গোলরক্ষক এনেকো।
এই জয়ের ফলে ২ খেলায় ৬ পয়েন্ট নিয়ে প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে সমান পয়েন্টে নতুন মৌসুমে এগিয়ে রইলো বার্সেলোনা।







