গার্ড অব অনার দিতে রাজি না হলেও ডাবল শিরোপা জেতায় বার্সেলোনাকে অভিনন্দন জানিয়েছে রিয়াল মাদ্রিদ। কাতালানদের ২৫তম লা লিগা শিরোপা নিশ্চিত হওয়ার একদিন পর অভিনন্দন লস ব্লাঙ্কোসরা।
মেসির হ্যাটট্রিকে দেপোর্তিভোর বিপক্ষে ২-৪ গোলে জিতে চার ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা ঘরে তোলে কাতালানরা। এরপর একদিন পর রিয়াল তাদের টুইটারে চিরপ্রতিদ্বন্দ্বীকে অভিনন্দন জানায়।
রিয়ালের অফিসিয়াল টুইটারে বার্সাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছে, ‘লা লিগা এবং কোপা ডেল রে জেতায় এফসি বার্সেলোনাকে অভিনন্দন।’







