চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা সভাপতি মুখ খুললেই বেড়ে যাবে হালান্ডের দাম!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

বরুশিয়া ডর্টমুন্ড ফরোয়ার্ড আর্লিং হালান্ডকে দলে টানার দৌড়ে ভালোভাবেই আছে বার্সেলোনা। স্প্যানিশ জায়ান্টদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ছাড়াও হালান্ডকে দলে নিতে আগ্রহী আরও অনেক দলই।

একটি কাতালান পত্রিকায় প্রতিবেদন ছেপেছে, বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার উপদেষ্টা জর্ডি ক্রুইফকে নিয়ে মঙ্গলবার মিউনিখে উড়ে গিয়েছিলেন। কারণ, হালান্ডের সাথে একান্ত বৈঠক।

নতুন খবর, সেই বৈঠক ফলপ্রসূ হয়েছে। যার প্রেক্ষিতে হালান্ডের ন্যু ক্যাম্পে আসার সম্ভাবনা জোরাল হয়েছে। সে বিষয়ে অবশ্য বিন্দুমাত্র মুখ খুলতে নারাজ বার্সেলোনা সভাপতি লাপোর্তা। তিনি মুখ খুললেই ডর্টমুন্ড তারকার দাম বেড়ে যেতে পারে বলে মনে করছেন।

এক সাক্ষাৎকারে লাপোর্তা বলেছেন, ‘আমি কিছু বলতে পারি না, কারণ তার দাম বাড়বে। আমাদের (দলের) লাইনআপ শক্তিশালী করতে আমরা পরিকল্পনা ও কাজ করছি।’

‘আমরা খেলাধুলার ইস্যুগুলোর জন্য অর্থনৈতিক সিদ্ধান্ত নেব। সব খেলোয়াড়ই বার্সায় আসতে চায়। তবে তারা কেমন করছে ওই বিষয়গুলো সম্পর্কে যারা অবগত, আমরা তাদের কাজের সুযোগ দেব।’

হালান্ডের সঙ্গে আসলেই জাভির বৈঠক হয়েছিল কিনা- এমন প্রশ্নের মুখে লাপোর্তার সাফ জবাব, ‘বিস্তারিত বলতে পারবো না। কেবল বলতে পারি, আমরা ক্লাবের বর্তমান এবং ভবিষ্যতের জন্য কাজ করছি।’

Reneta

‘মিউনিখে জাভি এবং হালান্ডের মধ্যে বৈঠকটি আমার ব্যবসার সঙ্গে যুক্ত নয়। তবে দুজন ক্রীড়াবিদ ফুটবল সম্পর্কে কথা বলতে পারেন বলেই মনে করি।’

‘হালান্ডের সঙ্গে আমার কোনধরনের আলোচনার বিষয়টি অস্বীকার করতে পারি। সভা, কথোপকথন কিছুই হয়নি। আমাদের প্রথম কাজ হল, তার ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের সাথে যোগাযোগ করা।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বার্সেলোনালাপোর্তালিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কমেছে স্বর্ণের দাম

মে ২০, ২০২৬

আনসার-ভিডিপিকে যুগোপযোগী করতে সরকার সবধরনের পরিকল্পনা নিয়েছে: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬

তাইজুলের ৬ উইকেট, বাঘের ডেরায় হোয়াইটওয়াশ পাকিস্তান

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ওমানে গাড়িতে মৃত ৪ ভাইয়ের মরদেহ এসেছে দেশে

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে কিশোরী টিকটক তারকা হত্যায় একজনের মৃত্যুদণ্ড

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT