চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা-রিয়ালের খরচ বাকিদের মোট খরচের চেয়েও বেশি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
লা লিগা

শুক্রবার রাত থেকেই শুরু হয়ে গেছে স্প্যানিশ লা লিগা ২০১৭-১৮ মৌসুম। তত্ত্বগতভাবে আগামী মে’তে প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত ২০টি ক্লাবের যে কেউ হতে পারে চ্যাম্পিয়ন। কিন্তু বাস্তবতা হচ্ছে এই লিগে দুটি ক্লাব ছাড়া অন্য কারো চ্যাম্পিয়ন হওয়া যেন দিনকে দিন অসম্ভব হয়ে উঠছে। দল দুটি অবশ্যই রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। যারা লা লিগাকে দুই ঘোড়ার রেসে পরিণত করেছে।

২০টি ক্লাবের মধ্যে অর্থনৈতিক পার্থক্য যে কতটা বিস্ময়কর তা প্রতিটি দলের মোট খরচ বিবেচনা করলেই সব কিছু স্পষ্ট হয়ে যায় । এতে দেখা যায়, রিয়াল এবং বার্সেলোনা দুই ক্লাব মিলে বাকি ১৮টি দলের চেয়ে বেশি অর্থ ব্যয় করে।

রিয়াল মাদ্রিদ তাদের দলের জন্য এখন খরচ করছে ৪৭১ দশমিক ৫ মিলিয়ন ইউরো। যেকোনো সময়ের তুলনায় তারা এখন আরো বেশি ব্যয় করেছ। এর মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলের খরচই আবার অর্ধেক।

রিয়ালের চেয়ে বার্সার খরচ খুব একটা কম নয়। কাতালানদের খরচ ৪৩৪ দশমিক ৯৭ মিলিয়ন ইউরো। তাদের খরচটা আরও বাড়ত। কিন্তু লিওনেল মেসি থাকার কারণে বড় কোনও খেলোয়াড় সই না করানোয় সেটা হচ্ছে না।

নেইমার চলে যাওয়ায় বার্সায় এখন সবচেয়ে খরুচে খেলোয়াড় লুইস সুয়ারেজ (সই করানোর ক্ষেত্রে) । এরপরই রয়েছে সদ্য দলে টানা পাউলিনহো, আন্দ্রে গোমেজ, আর্দা তুরান, নেলসন সেমেদোও, পাকো আলকাসার। এদের সবার দামই ৩০ থেকে ৪০ মিলিয়ন ইউরো মধ্যে।

উপরোক্ত পরিসংখ্যানের হিসাব যখন করা হচ্ছে, তখন জিরোনা তাদের পুরো দলের জন্য খরচ কমে মাত্র ৫ মিলিয়ন ইউরো। যেখানে বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদ তাদের একজন খেলোয়াড়ের জন্যই কমপক্ষে এই পরিমাণ অর্থ খরচ করে।

Reneta

জিরোনা ছাড়াও লেভান্তে, লাস পালমাস এবং লেগানেসের সবার দলীয় খরচই ১০ মিলিয়নের নিচে। এই পরিখ্যান শীর্ষ দুটি দল এবং লিগের বাকি দলের মধ্যে পার্থক্য হাইলাইট করে।

আর্থিকভাবে সর্বাধিক দুবল এবং সবচেয়ে শক্তিশালী বাহিনীগুলোর মধ্যে রয়েছে এমন একটি গ্রুপ যেখানে ব্যয় করার বিলাসিতা আছে, কিন্তু তারা নিজেদের অর্থ ধরে রেখে খরচ করে বিজ্ঞতার সাথে।

এরকম দলের কাতারে সবার সামনে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং জায়ান্ট বার্সেলোনার পরই মোট খরচে রয়েছে তারা। রোজি ব্লাঙ্কোসরা খরচ করে ২৭৫ মিলিয়ন ইউরো। তবে অ্যাটলেটিকোর বর্তমান দলে ৩৬ মিলিয়নের বেশি খরুচে কোনও খেলোয়াড় নেই।

অ্যাটলেটিকোর পরেই রয়েছে ভ্যালেন্সিয়া, সেভিয়া এবং ভিলারিয়াল। এরা সহ মোট ছয়টি ক্লাবের খরচ শুধু তিন অঙ্ক স্পর্শ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনারিয়াল মাদ্রিদলা লিগা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT