চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সাকে হারিয়ে রিয়ালকে সুযোগ করে দিল ভ্যালেন্সিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৭ পূর্বাহ্ণ ২৬, জানুয়ারি ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

লা লিগায় বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে ভ্যালেন্সিয়া। ঘরের মাঠে প্রায় একযুগ পর বার্সাকে হারাল তারা। সঙ্গে রিয়াল মাদ্রিদকে সুযোগ করে দিল পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার।

সবশেষ হারের পরও শীর্ষেই আছে বার্সা। ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্টে দুইয়ে রিয়াল। গত কিছুদিন দুই জায়ান্ট যে পয়েন্টে গলা ধরাধরি করে চলছিল, গোলপার্থক্যে শীর্ষে থাকত বার্সা, সেটা মিটিয়ে দেয়ার সুযোগ পাচ্ছে জিনেদিন জিদানের দল।

রোববার রাতে রিয়াল ভ্যালাদোলিদের মাঠে নামবে মাদ্রিদিস্তারা, জিতলে তো বটেই, ড্র করলেও পয়েন্ট টেবিলে শীর্ষস্থানটা দখল করবে তারা। আর সবশেষ জয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ভ্যালেন্সিয়া।

ভ্যালেন্সিয়ার জয়ে একটি গোল করিয়ে দিয়েছে বার্সাই, অন্যটি ম্যাক্সি গোমেজের।

গোলরক্ষক আন্দ্রে টের স্টেগেন চীনের প্রাচীর হয়ে না দাঁড়ালে বার্সাকে এদিন বড় হারের ধাক্কা নিয়েই ফিরতে হতো। প্রথমার্ধে পেনাল্টি ঠেকিয়ে দিয়েছেন এ জার্মান। বাঁচিয়েছেন আরও দুটি নিশ্চিত গোল।

ম্যাচের দশম মিনিটেই স্বাগতিকদের পেনাল্টি দিয়ে বসেন জেরার্ড পিকে। গায়াকে বাজেভাবে ফাউল করে বসেন। গোমেজের সেই স্পটকিক ঠেকিয়ে দেন স্টেগেন। এঅর্ধে আরও দুটি গোল বাঁচান স্টেগেন।

মধ্যবিরতির পর ফিরে বার্সাকে পিছিয়ে দেন জর্ডি আলবা। গোমেজের নেয়া শট বার্সার ডিফেন্ডারের গায়ে লেগে জড়িয়ে যায় নিজেদের জালেই।

গোমেজ ৭৭ মিনিটে ফেরার স্বপ্ন ভেঙে দেন বার্সার। তোরেসের বাড়ানো বলে আনমার্কড গোমেজ আড়াআড়ি শটে জাল খুঁজে নেন। কফিনের সেই পেরেক আর খুলতে পারেনি অতিথিরা। মেসিদের দায়িত্ব নিয়ে নতুন কোচ কিকে সেঁতিয়েন দেখেন প্রথম হার।

ট্যাগ: বার্সাভ্যালেন্সিয়ারিয়াললা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কানাডায় অর্থপাচার রুখতে প্রবাসী বাংলাদেশিদের ব্যতিক্রমী প্রতিবাদ

পরবর্তী

কোয়ার্টারে টাইগার যুবাদের সাউথ আফ্রিকা পরীক্ষা

পরবর্তী

কোয়ার্টারে টাইগার যুবাদের সাউথ আফ্রিকা পরীক্ষা

আন্তর্জাতিক কাস্টমস দিবস আজ

সর্বশেষ

ছবি: সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে হুমায়ুন কবিরের বৈঠক (প্রতিনিধি)।

জেদ্দায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে হুমায়ুন কবিরের বৈঠক

আগস্ট ২৮, ২০২৬

আকস্মিক বন্যায় নেপালের অবকাঠামোয় বড় ক্ষয়ক্ষতি

আগস্ট ২৮, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলা তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী প্রতিমন্ত্রী ও হুইপ

আগস্ট ২৮, ২০২৬

ইনফান্তিনোর বিরুদ্ধে কেন ফৌজদারি অভিযোগ দায়ের করছে উয়েফা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কোটায় ভর্তি মুসলিম নারী শিক্ষার্থীদের টিউশন ফি দেবে তামিলনাড়ু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT