আজ থেকে জার্মানির বার্লিনে স্কুলের বাচ্চারা বিনামূল্যে পাবলিক ট্রান্সপোর্ট নেটওয়ার্কের অধীনে চলাচল করতে পারবে বলে জানিয়েছে বার্লিন পাবলিক ট্রান্সপোর্ট অথরিটি।
একটি নতুন টিকিটের আওতায় ছয় বছর বয়সের সকল স্কুল শিক্ষার্থী চলাচল করতে পারবে। বার্লিন এবং ব্র্যান্ডেনবার্গ রাজ্যের সকল স্কুল শিক্ষার্থী রাজধানীর ইউ-বাহন এবং এস-বাহন নেটওয়ার্কের পাশাপাশি ট্রাম এবং বাস সিস্টেমে বিনামূল্যে যাতায়াত করতে পারবে। বাসের স্কলারি টিকেট পেতে হলে স্কুল শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে।
এছাড়াও শিক্ষানবিশদের জন্য কম ভাড়ায় গণপরিবহণের ব্যবস্থা গ্রহণ করেছে বার্লিন পাবলিক ট্রান্সপোরট অথরিটি।
এই ব্যবস্থাপনার লক্ষ্য সম্পর্কে নগরীর সিটি ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন ‘ভিবিবি’ জানায়, জনসাধারণের পরিবহনের ব্যবহার বৃদ্ধি করা এবং পরিবারগুলোকে ভ্রমণ ব্যয়ে সহায়তা করা এই ব্যবস্থার লক্ষ্য।
শিক্ষানবশিরা তাদের প্রশিক্ষণের সময় সরবরাহকারীর বছরে মাত্র ৩৬৫ ইউরো ব্যয় করে শহর ঘোরার এই সুযোগ গ্রহণ করতে পারবে।
‘এই উদ্যোগের ফলে তরুণদের গণপরিবহনের আরো কাছাকাছি নিয়ে আসার ক্ষেত্রে একটি মাইলফলক বলে মন্তব্য করেছেন বার্লিন পরিবহন সিনেটর রেজাইন গ্যানথা’।
তিনি বলেন, এতে করে পরিবারগুলির অতিরিক্ত ব্যয় কমাবে এবং জলবায়ুর নির্গমন হ্রাসের ক্ষেত্রে উপকারে আসবে।
ইনডিপেনডেন্ট জানায়, বার্লিন লুক্সেমবার্গের পদাঙ্ক অনুসরণ করে চলতি বছরের শুরুর দিকে জানিয়েছিলো যে, ২০২০ সালের ১ মার্চ থেকে দেশের সমস্ত গণপরিবহনে বিনামূল্যে পাবলিক সার্ভিসের এই ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে।







