বিনোদন

বার্লিনেল উৎসবে কিউয়ের ‘গার্বেজ’র প্রিমিয়ার

বার্লিনেল উৎসবে কিউয়ের ‘গার্বেজ’র প্রিমিয়ার

‘কিউ’ নামে পরিচিত ভারতের চলচ্চিত্র নির্মাতা কৌশিক মুখার্জির চলচ্চিত্র ‘গার্বেজ’ এর প্রিমিয়ার হয়েছে বার্লিনেলে। ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘গার্বেজ’ নিয়ে কথা বলেছেন এর পরিচালক কৌশিক মুখার্জি।

কৌশিকের প্রতিটি চলচ্চিত্রই অনেক জোরালো কাহিনী নিয়ে, বেশিরভাগ গল্পেই থাকে সংঘাত, দ্বন্দ্ব, জীবনঘনিষ্ঠ নানা টানাপোড়েনের কথা। এসব নিয়েই চলচ্চিত্র নির্মাণে বেশি আগ্রহী কৌশিক।

‘গার্বেজ’ এবারের বার্লিনেল চলচ্চিত্র উৎসবে একমাত্র ভারতীয় চলচ্চিত্র। এর গল্প দুই নারী ও এক পুরুষ নিয়ে, যারা জীবনের এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সময় অতিবাহিত করে। দুই নারীর এক নারীর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তার জীবন হয়ে ওঠে দুর্বিষহ। অন্যজনকে বেঁধে রাখা হয় শিকল দিয়ে। এই দুই নারীর সাথে জড়িত চলচ্চিত্রের পুরুষ চলচ্চিত্রের গল্প, যে কিনা দুইজনের উপরই তার শাসন ও শোষণ বজায় রাখে।

কৌশিক জানান, তাঁর বেশিরভাগ ছবিতেই যৌনতাকে বাস্তবের সাথে মিলিয়েই তুলে ধরেন তিনি। তাতে অনেকের সমালোচনার শিকারও হন বারবার। কিন্তু, কৌশিকের মতে, সত্যটাকে সত্য ভাবেই তুলে ধরা উচিত। বাস্তবের রূঢ় সত্যকে বড়পর্দায় তুলে আনতে কোন দ্বিধা নেই তাঁর।

 

বিষয়:কৌশিক মুখার্জি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…