সমাজকথন

বার্ট্রান্ড রাসেল প্রেমী বঙ্গবন্ধু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেলের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুগ্ধতার কথা ফেসবুকে লিখেছেন সিনিয়র সাংবাদিক জাফর ওয়াজেদ। কনিষ্ঠ ছেলে রাসেলের নাম বঙ্গবন্ধু রেখেছিলেন প্রিয় এই দার্শনিকের নামানুসারে, এমনটিও লিখেন তিনি।

এ বিষয়ে ফেসবুকে দুইটি স্ট্যাটাস দিয়েছেন জাফর ওয়াজেদ।

ফেসবুকে তিনি লিখেছেন,

“দার্শনিক বার্ট্র্রান্ড রাসেল ছিলেন বঙ্গবন্ধুর পাঠ তালিকায়। মুগ্ধ ছিলেন তার রচনায়। তাই কনিষ্ঠ পুত্রের নাম রাখেন রাসেল। বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনে রাসেলের প্রভাব কম নয়। জেল ও জেলের বাইরে রাসেল গ্রন্থ পাঠ করতেন। তার পাঠাগারে দেখেছি রাসেলের রচনা সমগ্রর পাঁচ খন্ড।”

বাংলাদেশের রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তির ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

অপর একটি স্ট্যাটাসে এই সিনিয়র সাংবাদিক লিখেছেন,

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।. Channel i News - চ্যানেল আই নিউজ

“বঙ্গবন্ধুর প্রিয় লেখক বার্ট্র্রান্ড রাসেল তার ’পাওয়ার’ গ্রন্থে লিখেছেন-ক্ষমতা লাভের প্রেরণা দুই প্রকার-প্রথমটি নেতাদের মধ্যে স্পষ্ট, অন্যটি অনুসারিদের মধ্যে প্রচ্ছন্ন। কোন নেতাকে স্বত:স্ফূর্তভাবে অনুসরণ করার উদ্দেশ্য হচ্ছে নেতার নেতৃত্বাধীন দল কর্তৃক ক্ষমতা অর্জন করা। কারণ তারা মনে করেন নেতার সাফল্যই তাদের সাফল্য। অধিকাংশ লোকই বিজয় লাভের লক্ষ্যে নেতৃত্বদানে নিজের যোগ্যতায় ওপর ভরসা করতে পারে না। তাই তারা এমন এক ব্যক্তিকে তাদের দলের নেতা বানাতে চায়, যার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনের প্রয়োজনীয় সাহস ও বিচক্ষণতা আছে বলে তাদের মনে হয়। এমনকি ধর্মের বেলায়ও এই আবেগ বিদ্যমান। মানুষ যতক্ষণ পর্যন্ত কোন কার্য পরিচালনার ক্ষেত্রে তার যোগ্যতায় বিশ্বাস করে, ততক্ষণ সে ক্ষমতার আশা করে, কিন্তু যখন নিজের অযোগ্যতা সম্পর্কে বুঝতে পারে, তখন সে একজন নেতাকে অনুসরণ করার সিদ্ধান্ত নেয়।”

 

বিষয়:জাফর ওয়াজেদ বঙ্গবন্ধু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…