চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্টনকে গোলের মালা পরিয়ে ম্যানসিটির রেকর্ড বন্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৭ পূর্বাহ্ণ ১০, জানুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ লিগ কাপ বা কারাবাও কাপে একপেশে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে লিভারপুলকে হারানোর পর এফএ কাপে গত ম্যাচে ৭-০ গোলে জয়। এরপর কারাবাও কাপের সেমিফাইনালে গার্দিওলার দল জিতল ৯-০ গোলে। বুধবার রাতে দলের হয়ে একাই চার গোল করেছেন গ্যাব্রিয়েল জেসাস। প্রথম লেগ জিতে ফাইনালে একরকম পা দিয়েই রাখল সিটিজেনরা।

জেসাসের চার গোলের সঙ্গে ঘরের মাঠ ইতিহাদে স্কোরশিটে নাম লিখিয়েছেন কেভিন ডি ব্রুইন, আলেকজান্ডার জিনচেঙ্কো, ফিল ফোডেন, কাইল ওয়ালকার এবং রিয়াদ মাহারেজ।

খেলার পাঁচ মিনিটে প্রথম গোল করে শুরুটা করেন ডি ব্রুইন। এরপর ৩০ থেকে ৩৪ -এই চার মিনিটের ব্যবধানে দুই গোল করেন জেসাস। ৩৭ মিনিটে হালি পূর্ণ করেন জিনচেঙ্কো।

প্রথমার্ধের চার গোলের লিড নিয়ে মাঠে নেমে দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে আবার গোল করেন জেসাস। ৬২ মিনিটে ফোডেন ৬-০ করার পর ৬৫ মিনিটে নিজের চতুর্থ গোল করেন ব্রাজিলিয়ান তারকা জেসাস। ৭০ মিনিটে ওয়ালকার এবং ৮৩ মিনিটে শেষ পেরেক ঠোকেন মাহারেজ।

ইংলিশ এফএ কাপের ইতিহাসে সেমিতে এই প্রথম ৯-০ গোলের জয় সর্বোচ্চ ব্যবধানের জয়। তাছাড়া ১৮৭১-৭২ মৌসুমে এফএ কাপের ম্যাচে এমন ফলাফলের পর এই প্রথম এতো বড় জয় এলো।

গত দুই ম্যাচে ম্যানচেস্টার সিটির জন্য গোল করাটা অনেক সহজই ছিল। এফএ কাপের তৃতীয় রাউন্ডে রদারহ্যামকে আগের ম্যাচে ৭-০ গোলে হারায় গার্দিওলার শিষ্যরা।

Reneta

টানা দুই ম্যাচে ৭ বা তার বেশি গোল করে ৫১ বছরের একটি রেকর্ডও স্পর্শ করেছে ম্যানসিটি। ১৯৬৭ সালে লিডস ইউনাইটেড সাপোরা লুক্সেমবার্গকে ৯-০ গোলে হারানোর আগে চেলসিকে হারিয়েছিল ৭-০ গোলে।

কোচ হিসেবে এটি গার্দিওলার জন্য যৌথভাবে সর্বোচ্চ বড় জয়। এর আগেরটি ছিল ২০১১ সালে, বার্সেলোনার হয়ে। সেই ম্যাচে লা’হসপিটালেটকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছিল মেসি-ইনিয়েস্তারা।

১৯৮৭ সালের পর প্রথমবারের মতো ৯ গোল করল ম্যানসিটি। ওই বছর হার্ডার্সফিল্ড টাউনকে দ্বিতীয় লেগের ম্যাচে ১০-১ গোলে হারিয়েছিল তারা।

দুর্ভাগ্যবশত বার্টনের জন্য এমন কঠিন সময়টা শেষ হয়ে যায়নি। দ্বিতীয় লেগের ম্যাচে দুদল আবার মুখোমুখি হবে আগামী ২৩ জানুয়ারি, যখন আরও রেকর্ডের পথ খুলে যেতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ম্যানচেস্টার সিটিম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT