বিনোদন

বারাক ওবামার এবছরের প্রিয় সিনেমা

শত ব্যস্ততার মাঝেও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সিনেমা দেখার জন্য ঠিকই সময় বের ফেলেন...

বারাক ওবামার এবছরের প্রিয় সিনেমা

শত ব্যস্ততার মাঝেও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সিনেমা দেখার জন্য ঠিকই সময় বের ফেলেন। এবছরেও তিনি দেখেছেন বেশ কিছু সিনেমা। তার মাঝে প্রিয়গুলোর তালিকা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

ওবামার প্রিয়’র তালিকায় আছে ফোর্ড ভার্সেস ফেরারি, দ্য আইরিশ ম্যান, ম্যারেজ স্টোরি, প্যারাসাইট, লিটল ওমেন, বুকসমার্ট।

এছাড়াও আছে আমেরিকান ফ্যাক্টরি, আমেজিং গ্রেস, অ্যাপোলো টু, অ্যাশ ইস পিউরেস্ট হোয়াইট, অ্যাটলান্টিকস, বার্ডস অব প্যাসেজ, ডিয়ানে, দ্য ফেয়ারওয়েল, জাস্ট মার্সি, দ্য লাস্ট ব্ল্যাক ম্যান ইন সান ফ্র্যান্সিসকো, দ্য সুভেনিয়র এবং ট্রানজিট।

তালিকায় তিনটি টিভি শো’র নামও লিখেছেন ওবামা যেগুলো তার কাছে সিনেমার মতোই শক্তিশালী মনে হয়েছে। সেগুলো হলো ফ্লিব্যাগ সিজন টু, আনবিলিভেবল এবং ওয়াচম্যান।

বিষয়:ওবামা দ্য আইরিশ ম্যান প্যারাসাইট ফোর্ড ভার্সেস ফেরারি বারাক ওবামা ম্যারেজ স্টোরি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…