চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বামমোর্চার নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা, অাহত ৬০

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A

নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে গণতান্ত্রিক বাম মোর্চার মিছিলে বাধা দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মিছিলটি কাওরান বাজার এলাকায় পৌঁছলে পুলিশি বাধার মুখে পড়ে লাঠিচার্জের শিকার হয় বলে অভিযোগ করেছেন বাম নেতৃবৃন্দ।

পুলিশ বলছে, নিরাপত্তাজনিত কারণে তাদের সামনে যেতে নিষেধ করা হয়েছে। আর গণতান্ত্রিক বাম মোর্চার দাবি, কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ তাদের ৫০ থেকে ৬০ জন নেতা কর্মীকে পিটিয়ে আহত করেছে পুলিশ।

গণতান্ত্রিক বাম মোর্চার একটি মিছিল শাহবাগের দিক থেকে আগারগাঁও নির্বাচন কমিশনের দিকে যাচ্ছিলো। এর আগেই পুলিশ সদস্যরা কারওয়ানবাজার ক্রসিংয়ের কাছে ব্যারিকেড দিয়ে অবস্থান নেয়।

Banglabid

মিছিলটি কারওয়ান বাজার এলাকায় পৌঁছে ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) সালমান হাসান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তার স্বার্থে আমরা তাদেরকে যেতে নিষেধ করি। এ সময় তারা যাওয়ার চেষ্টা করলে সামান্য উত্তেজনার সৃষ্টি হয়।’

তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। মিছিলে অংশগ্রহণরতরা বাধাগ্রস্থ হয়ে ফেরত যাচ্ছেন বলেও জানান তিনি।

Reneta

পুলিশ শুধু বাধাই দেয়নি লাঠিচার্জ করেছে জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি চ্যানেল আই অনলাইনকে বলেন: ‘বর্তমানে আমি গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পথে রয়েছি, আমাদের পূর্বঘোষিত নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি অনুযায়ী মিছিল নিয়ে কারওয়ানাবাজার এলাকায় গেলে পুলিশ আমাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর লাঠিচার্জ করে। আমি বাধা দিতে গেলে আমার ওপরও লাঠিচার্জ করে, ঘটনায় আমাদের অন্তত ৫০-৬০ জন আহত হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারওয়ান বাজারগণতান্ত্রিক বাম মোর্চাপুলিশসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ফেরদৌস-রিয়াজ, উচ্ছ্বসিত তারা

পরবর্তী

কুমিল্লার মামলায় খালেদার জামিন শুনানি ৩০ সেপ্টেম্বর

পরবর্তী

কুমিল্লার মামলায় খালেদার জামিন শুনানি ৩০ সেপ্টেম্বর

আমরা শত্রু নই, প্রতিদ্বন্দ্বী: সরকারকে নজরুল ইসলাম

সর্বশেষ

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT