বিনোদন

বাবু-সালমাসহ ৬ শিল্পীর কণ্ঠে জয়নুল আবেদিনের ১২ গান

ছয় শিল্পীর ছবি, জয়নুল আবেদিনের ১২ গানের পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় শিল্পীর ছবি, যারা জয়নুল আবেদিনের ১২ গান পরিবেশন করছেন, বাবু ও সালমাসহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদের খুশি বাড়িয়ে দিতে জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে এক ডজন গান নিয়ে হাজির হচ্ছেন আড়াই শতাধিক গানের গীতিকবি জয়নুল আবেদিন। 

এরমধ্যে ‘বলবো নাগো আর কোনো দিন’ খ্যাত শিল্পী বাউল সুকুমারের কণ্ঠে থাকছে পাঁচটি গান। গানগুলোর শিরোনাম লোভের বশে, এক দরজা, আপন মানুষ চেনা নয় যে কোনো দায়, আজ আমি ভিখারী এবং প্রেমের লীলা।

এছাড়া ফজলুর রহমান বাবু গেয়েছেন ‘বিন্দুর মায়া’, শফি মন্ডল গেয়েছেন ‘নির্জন একটা দুঃখের কবর’, ক্লোজআপ ওয়ানের সালাম গেয়েছেন ‘ভালোবেসে মরি আমি’, ‘আমার এই হৃদয় চিরে’, ‘সুখের বাত্তি’, লায়লা গেয়েছেন ‘একটা বাত্তি জ্বালাই দে’।

সবগুলো গানের সুর করার পাশাপাশি ‘প্রেমের হাওয়া’ শিরোনামের গানটিতে কণ্ঠও দিয়েছেন সালেহ বিশ্বাস। গানগুলোর মিউজিক করেছেন কে জি এম রাহাত।

গীতিকার জয়নুল আবেদিন বলেন, ‘সংগীত্বের সুফিবাদ, আধ্যাত্বিকতা আমার খুব ভালো লাগে। এ ধরনের গান লিখতে আনন্দ পাই। মনের ভেতরে অনুভূতিটা কাজ করে। চেষ্টা করেছি ঈদকে সামনে রেখে শ্রোতাদের ভালো লাগার মতো কিছু গান লিখতে। সালেহ বিশ্বাসের সুর ও কে জি এম রাহাত সংগীতের সমন্বয়ে যা শ্রুতিমধুর হয়ে উঠেছে। আর আমাদের গুণী সব শিল্পীদের কণ্ঠে গানগুলো সবার মন প্রাণ ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা করছি।’

সবগুলো গান ঈদ উপলক্ষে উপভোগ করা যাবে মনকবি মিউজিক নামের ইউটিউব চ্যানেলে।

বিষয়:গান ফজলুর রহমান বাবু বাউল বাবু লায়লা লোক গান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…