চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাবা শিখিয়েছেন ভুল করার অধিকার সবার আছে’ -সুবর্ণা মুস্তাফা

মুহাম্মাদ আসাদুল্লাহমুহাম্মাদ আসাদুল্লাহ
৪:৫২ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৭
অন্যান্য, বিনোদন
A A

সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম মুস্তাফার মৃত্যুবার্ষিকী আজ। ২০০৩ সালের ২০ ফেব্রুয়ারি তিনি মারা যান। তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি আবৃত্তিকার হিসেবেও ছিলেন সমাদৃত। তার মেয়ে খ্যাতিমান অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা বাবার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘ছোটবেলায় আমি খুব দুষ্টু ছিলাম। দুষ্টুমি করলে আম্মা আব্বার কাছে নালিশ দেওয়ার ভয় দেখাতেন। বাবার ফেরার সময় হলে আমি বাসার দরজার কাছে দাঁড়িয়ে থাকতাম। দৌড়ে বাবার কোলে উঠে আম্মা বলার আগেই বাবাকে আমার মতো করে বলে সব দিতাম। ফলে মা নালিশ দিলে সেটার গুরুত্ব কমে যেত। এভাবে কয়েকবার চালাকি করার পর বাবা ধরে ফেলেন। এরপর আমি দৌড়ে বাবার কোলে উঠে যখন বলতে যেতাম বাবা বলতেন, ‘তোমার সাথে এখন কোন কথা নয়। আগে তোমার আম্মার কাছে শুনব, তার পর তোমার থেকে শুনব। নিশ্চই কোন উল্টাপাল্টা করেছ।’

আজ সোমবার (২০ ফেব্রুয়ারি ) চ্যানেল আই ভবনে ‘ইউনিভার্সাল ফুড লিমিটেড তারকা কথন’ অনুষ্ঠানে বাবাকে নিয়ে স্মৃতিচারণ করেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। বাবার সঙ্গে অভিনয় করা তার জন্য সৌভাগ্যের উল্লেখ করে বলেন, ‘আমরা একসঙ্গে নাটকে কাজ করেছি। শহিদুল আলম খোকনের পরিচালনায় ‘রাক্ষস’, ‘কমান্ডার’ ছবিতে অভিনয় করেছি। এই স্মৃতিগুলোই খুব মনে পড়ে।’

বাবার কাছ থেকে পাওয়া বড় শিক্ষার কথা বলতে গিয়ে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘বাবা শিখিয়েছেন আমার ভুল করার অধিকার আছে। এই শিক্ষাটা আমাকে সতেজ রাখে। এছাড়া তিনি শিখিয়েছেন, কোন অভিজ্ঞতা খারাপ না। সব অভিজ্ঞতা থেকেই শিক্ষনীয় কিছু না কিছু থাকে।’

পারিবারিক জীবনে কেমন ছিলেন গোলাম মুস্তাফা? সুবর্ণা মুস্তাফা বলেন, ‘মা অসুস্থ ছিলেন। শীত সহ্য করতে পারতেন না। তখন খুব গরম পড়ছে। আমি বাবাকে বললাম একটা এসি কিনতে। পাশের রুমে এসি থাকবে। আমাদের যখন গরম লাগবে সেই রুমে গিয়ে গা জুড়িয়ে আসব?’ বাবা বললেন, ‘এসির বাতাস খাওয়ার জন্য তোমার মাকে রেখে পাশের ঘরে যেতে বলছ?’

সুবর্ণা জানান, বাবার কাছ থেকে প্রতিনিয়ত জীবন আর দায়িত্ববোধ শিখেছেন। শিখেছেন মমত্ববোধ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

যে কারণে টেস্ট দলে নতুন মুখ অমিত

এপ্রিল ২৭, ২০২৬

তাসকিন অটো চয়েজ, এবাদত উইকেট নেয়ার বিকল্প: বাশার

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ জব্দ

এপ্রিল ২৭, ২০২৬

পিকআপের চাপায় প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

এপ্রিল ২৭, ২০২৬

যে কারণে ‘নতুন স্বীকৃতি’ পেতে যাচ্ছেন প্রিয়াঙ্কা!

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT