চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা ছবি তুলছিলেন, ডুবে গেলো পাঁচ বছরের রাবেয়া

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৯:৪৬ পূর্বাহ্ণ ১৫, আগস্ট ২০১৯
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
নিখোঁজ রাবেয়া

নিখোঁজ রাবেয়া

ঈদের আনন্দে সপরিবারের নদীর তীরে বেড়াতে গিয়েছিলেন এরশাদ আলী। স্মৃতি করে রাখবেন বলে, পাঁচ বছরের মেয়ে রাবেয়াকে বালুবাহী ভলগেটের ওপর দাঁড় করিয়ে মোবাইল ফোনে ছবি তুলছিলেন। হঠাৎ করেই নদীতে পড়ে যায় রাবেয়া। তারপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে।

গতকাল বুধবার বিকাল ৫টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের ল্যাংড়া বাজার এলাকায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। নিখোঁজ শিশুটির বাড়ি একই ইউনিয়নে। নিখোঁজের ১৭ ঘণ্টা পরেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এই ঘটনায় রাবেয়ার পরিবারের নেমে এসেছে শোকের ছায়া।

শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে বুধবার বিকালে পরিবারের সবাই ল্যাংড়া বাজার এলাকার যমুনা নদীর তীরে ঘুরতে যায়। এ সময় রাবেয়ার বাবা এরশাদ আলী তাকে বালুবাহী ভলগেটের ওপর দাঁড় করিয়ে ছবি তুলছিলেন, হঠাৎ করেই সে নদীতে পড়ে যায়। স্রোত বেশি থাকায় পরিবারের সদস্যরা চেষ্টা করেও তার কোনো খোঁজ পায়নি।

ঘটনা শুনে পুলিশ এবং টাঙ্গাইল ভূঞাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের চেষ্টা চালালেও সেখানে থাকা অসংখ্য ভলগেটের কারণে রাত ৯টার দিকে উদ্ধার কাজ বন্ধ রাখা হয়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, খবর পাওয়া মাত্রই টাঙ্গাইল ও ভূঞাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালায়। কিন্তু অতিরিক্ত ভলগেট থাকায় উদ্ধার কাজে সমস্যা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ছবিছবি তোলাটাঙ্গাইলফায়ার সার্ভিসযমুনা নদীশিশু নিখোঁজসেলফি
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদ রানায় মুগ্ধ সিমন্স

মে ৬, ২০২৬

মুশফিকের কাছে সব টেস্টই সমান গুরুত্বপূর্ণ

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে সমঝোতার দ্বারপ্রান্তে

মে ৬, ২০২৬

ট্রেন্ডিং শীর্ষে ‘রকস্টার’, সমালোচকও মুগ্ধ!

মে ৬, ২০২৬

বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা: সংকট, বৈষম্য ও সম্ভাবনার সন্ধিক্ষণ

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT