ভারতের তেলেগু ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। সম্প্রতি মুক্তি পেয়েছে তার সিনেমা ‘সেরিলেরু নেকাভ্রারু’। ছবিটির সফলতা উদযাপনের জন্য ভক্তদের সঙ্গে ফেসবুকে লাইভ চ্যাট করেছেন তিনি।
লাইভ চ্যাট সেশনে মহেশ বাবু ব্যক্তিগত অনেক বিষয়ে কথা বলেছেন ভক্তদের সঙ্গে। সেখানে তিনি জানিয়েছেন ভালো কাজ পেলে বাবার সঙ্গে এক ছবিতে কাজ করার ইচ্ছা আছে তার। মহেশ বাবুর বাবা কৃষ্ণাও অভিনেতা ছিলেন।
১০ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘সেরিলেরু নেকাভ্রারু’। ১০০ কোটি রুপি ব্যায়ে নির্মাণ করা এই ছবিটি এক সপ্তাহেই লগ্নি তুলে ফেলেছে।
অনিল রাভিপুডু পরিচালিত ‘সেরিলেরু নেকাভ্রারু’ ছবিতে ভারতের কাশ্মীরের সেনা কর্মকর্তা হিসেবে দেখা গেছে মহেশ বাবুকে। এছাড়া ছবিটিতে আরো অভিনয় করছেন রেশমিকা মান্দানা ও প্রকাশ রাজ। টাইমস অব ইন্ডিয়া







