চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবার প্রতিপক্ষের হামলায় পরীক্ষার্থী ছেলে গুরুতর আহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ২৬, মার্চ ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

মাগুরা জেলার শ্রীপুরে শাজাহান মিয়া নামের এক ব্যক্তির সঙ্গে মির্জা মিজানুর রহমানের দীর্ঘদিনের শত্রুতা চলছিল। এর জেরে মিজানুরের এইচএসসি পরীক্ষার্থী ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

আহত শিক্ষার্থীর নাম মির্জা নাঈমুজ্জামান হৃদয় (১৮)। তিনি মাগুরার বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ ডিগ্রী কলেজের শিক্ষার্থী। আগামী মাসের ১ তারিখ থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার্থী।

সোমবার দুপুরে শ্রীপুর থানার নাকোল বাজারে এ ঘটনা ঘটে।

Banglabid

ঘটনার পর শ্রীপুর থানায় শাজাহান মিয়াসহ ৮ জনকে আসামি করে মামলা (নং-৭) করা হয়েছে। পুলিশ জানিয়েছে মূল আসামি মিন্টু শিকদারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

হৃদয়ের বাবা মির্জা মিজানুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, শাজাহানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়া নিয়ে তার শত্রুতা ও মনোমালিন্য চলছিল, এর জের ধরে গত সোমবার দুপুরে তার ছেলেকে ব্যাপক মারধর করা হয়।

তিনি অভিযোগ করে বলেন, ‘‘হৃদয় প্রাইভেট পড়ে নাকোল বাজারে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাচ্ছিল। পথে ওঁৎ পেতে থাকা শাজাহান মিয়ার সন্ত্রাসীরা বিভিন্ন ধারালো অস্ত্র ও রড় দিয়ে আমার ছেলের ওপর আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে পরে ডাক্তারদের পরামর্শে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় একাধিক সেলাই দিতে হয়েছে।’’

Reneta

ঘটনার বিষয়ে জানতে চাইলে নাকোল ইউনিয়নের চেয়ারম্যান হুমায়নুর রশিদ মুহিত চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এলাকায় তুচ্ছ ঘটনা ও শত্রুতার জের ধরে এইচএসসি পরীক্ষার্থীকে বেদম পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এর জন্য আমি লজ্জিত। এ নিয়ে থানায় মামলা হয়েছে। পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’

গ্রেপ্তার মন্টু শিকদার

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘নিজেদের মধ্যে শত্রুতার জের ধরে মিজানের ছেলেকে ব্যাপক মারধর করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে আমরা ইতিমধ্যেই ঘটনায় জড়িত মন্টু মিয়াকে গ্রেপ্তার করেছি। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

এই ঘটনায় শাহজাহান মিয়ার বক্তব্য জানতে তাকে কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেন নি। এমনকি এসএমএসের জবাবও দেননি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মধ্যপ্রাচ্যে প্রতিদ্বন্দ্বী কারিমকে কিনছে উবার

পরবর্তী

বিশ্বকাপ দল নিয়ে যা ভাবছেন তারা

পরবর্তী

বিশ্বকাপ দল নিয়ে যা ভাবছেন তারা

ইংলিশ ফুটবলারদের সঙ্গে বর্ণবিদ্বেষী আচরণে অভিযুক্ত মন্টেনেগ্রো

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT