চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ দল নিয়ে যা ভাবছেন তারা

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৭:০৪ অপরাহ্ণ ২৬, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। আগামী মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে বাংলাদেশের প্রস্তুতি। বিশ্ব আসরে কেমন হবে টাইগারদের স্কোয়াড? সেটি নিয়ে চলছে নানা আলোচনা। বর্তমান ওয়ানডে দল থেকে খুব বেশি পরিবর্তনের সুযোগ দেখছেন না কেউই।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের আকরাম খান মঙ্গলবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাদের ভাবনার কথা।

নাজমুল হাসান
চমকের বিষয় এখানে নেই। আমরা ১৫ জনের একটা দল বানাব। আপনি যদি নামগুলো দেখেন তাইলেই বুঝবেন। তামিম আর দুই ওপেনার। ধরে নিচ্ছি সৌম্য, লিটন খেলে তাহলে তো শেষ (ওপেনার কোটা)। সাকিব, মুশফিক, রিয়াদকে তো বাদ দিতে পারেন না। তাহলে ছয়জন শেষ। এবার তিনটা ফাস্ট বোলার- মোস্তাফিজ, মাশরাফী, রুবেল আছেই। এরপর অন্তত একটা বেশি তো নিতেই হবে। কারণ পেসাররা বেশি চোটে পড়ে। তাহলে তাসকিন আর সাইফউদ্দিন চলেই এল। এগারো হয়ে গেল।

স্পিনার হিসেবে মিরাজকে তো নিতে হবে। বারোজন হল। মিডল অর্ডারে ব্যাকআপ নিতে হবে, সেখানে মিঠুনের নাম আছে, সাব্বির আছে। এর বাইরে নতুন কারও সম্ভাবনা খুবই কম। বলছি না যে হবে না। কারণ আজকেও আমরা কথা বলছিলাম কিছু করা যায় কিনা, কিছু করা যায় কিনা।

ঘরোয়াতে যতই ভালো করুক না কেনো, একটা নতুন ছেলের, ঘরোয়া ও আন্তর্জাতিক খেলার মধ্যে বিরাট পার্থক্য। উপমহাদেশে যদি হতো তাও এক কথা। কাজেই যে যতই ভালো করুক, হুট করে এসে একদম বিশ্বকাপ খেলে ফেলবে এই সম্ভাবনা খুবই কম।

মাশরাফী বিন মোর্ত্তজা
আমি এই(দল) নির্বাচনের পার্টে নেই অবশ্যই। আগেও স্পষ্ট করেছি, এখনও করছি। দল নির্বাচন আমার হাতে নেই। কিন্তু যে ১৫জনই আসুক না কেনো, তারা পারফর্ম করে আসছে কি-না সেটি বিষয় না। আমাদের মূল ফোকাস থাকবে আয়ারল্যান্ড সিরিজ এবং বিশ্বকাপে আমরা দল হিসেবে কেমন করছি সেটা।

Reneta

সুতরাং এখানের পারফরম্যান্স আমি আগের-পরের কথা টেনে এনে বলছি যে, এখানে অনেক উইকেট পেয়েও আন্তর্জাতিক ক্রিকেটে আমরা ধুঁকেছি। আমার মতো সিনিয়র ক্রিকেটার বা অন্য যারা আছে তারাও সংগ্রাম করেছে। আবার এখানে খারাপ করেও দেখা গেছে ওখানে যেয়ে আমরা ভালো করেছি। তাই আকাশ আর পাতাল ব্যবধান দুটি জায়গার মধ্যে।

এই কারণে আমি বলছি, মানসিক দিক থেকে কে তৈরি থাকবে তার উপরে অনেককিছু নির্ভর করবে। হয়তো দেখা গেল এখানে কেউ লিগ খেলছে ঠিকই, তবে সে নির্দিষ্ট কিছু নিয়ে কাজ করছে, যেটি বিশ্বকাপে তার প্রয়োজন হতে পারে। আমি মনে করি তার ঐদিকেই নজর থাকা উচিৎ, যে জিনিসটি সে চিন্তা করছে। সুতরাং মানসিকভাবে প্রস্তুত মানে আপনিও প্রস্তুত। সেটাই বোঝাচ্ছি আসলে। তবে যারা রান করছে বা ভালো করছে সেটি নির্বাচক প্যানেল ঠিক করবে যে কারা যাবে আর কারা যাবে না।

আকরাম খান
দেখেন, টিম কিন্তু প্রায় সেট করা। ১৫জনের মধ্যে থেকে হয়ত ১৩/১৪জন নিশ্চিত হয়েই আছে। একটা জায়গায় হয়তো এই (ঢাকা প্রিমিয়ার লিগ) পারফরম্যান্স কাউন্ট হবে। নিঃসন্দেহে যারা নির্বাচক আছে তারা বিপিএল এবং ঢাকা লিগের পারফরম্যান্স কাউন্ট করবেনই।

বাংলাদেশ দল গত চার-পাঁচ মাসে জিম্বাবুয়ের সঙ্গে খেলেছে। তারপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। পরে বিপিএল চলে এল। সবশেষে আমরা চলে গেলাম নিউজিল্যান্ডে। তাতে কিন্তু মানসিক ও শারিরীকভাবে তারা খুবই ক্লান্ত। এখন আমরা বিশ্রাম দিয়েছি। কিছু খেলোয়াড় (তামিম, ‍মুশফিক) ড্রাফটে ছিল না, তারা কিন্তু বিশ্রাম নিচ্ছে। এটা খুবই ইতিবাচক একটা দিক।

সবাই জানেন একটা দুর্ঘটনা ঘটেছে নিউজিল্যান্ডে। আমরা আরও কিছুদিন বিশ্রামে থাকতে দিয়েছি তাদের এবং তারা নিজেরা পরিবারের সঙ্গে আছে। আমরা দুই-তিন দিনের মধ্যে ওদের সাথে বসব এবং ওরা মানসিক কী অবস্থায় আছে সেটা জানব এবং যা যা দরকার সেটা করব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ ক্রিকেট ২০১৯মাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পর্যায়ক্রমে মেরামত করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

ওসমান হাদি হত্যা মামলায় সিআইডি তদন্ত প্রতিবেদন দাখিল ২০ আগস্ট

জুলাই ১৫, ২০২৬

এসব কারণেই লিওনেল মেসি সবার চেয়ে আলাদা

জুলাই ১৫, ২০২৬

বাসযোগ্য নগর গড়তে সচেতনতা ও দায়িত্ববোধ বাড়ানোর বিকল্প নেই: মির্জা ফখরুল

জুলাই ১৫, ২০২৬

আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT