চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংলিশ ফুটবলারদের সঙ্গে বর্ণবিদ্বেষী আচরণে অভিযুক্ত মন্টেনেগ্রো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ২৬, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

৫-১ গোলের বিশাল ব্যবধানে জিতলেও মুখের হাসিটা মলিন ছিল ইংল্যান্ডের ফুটবলারদের। দুই সতীর্থ ক্যালাম হাডসন-অডোই ও ড্যানি রোজকে নিয়ে করা মন্টেনেগ্রো সমর্থকদের বর্ণবিদ্বেষী আচরণের সমালোচনা নিয়েই ব্যস্ত ছিলেন বেশিরভাগ ইংলিশ ফুটবলার। বিচার চেয়ে উয়েফার হস্তক্ষেপ চেয়েছিলেন গ্যারেথ সাউথগেট। ইংল্যান্ড কোচের অভিযোগে সাড়া দিয়ে তদন্ত শুরু করেছে ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থাটি।

সোমবার মন্টেনেগ্রোর মাঠ পোদগোরিকাতে একাধিকবার উত্তেজিত হতে দেখা গেছে ইংলিশ ফুটবলারদের। এমনকি ৮১ মিনিটে গোল করার পর রাহিম স্টার্লিংয়ের কানে হাত দিয়ে কিছু শোনার ভঙ্গিতে উদযাপনই ইঙ্গিত দিচ্ছিল, কিছু একটার প্রতিবাদ করছেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সবকিছুর খোলাসা করেছেন সাউথগেট। তার খেলোয়াড়দের দিকে বানরের অনুকরণে মন্টেনেগ্রোর সমর্থকদের উদযাপন করার অভিযোগ এসেছে ইংলিশ কোচের কণ্ঠে, ‘ম্যাচের শেষদিকে ড্যানি রোজ যখন হলুদ কার্ড দেখল তখন আমি নিজে শুনেছি, ওরা ড্যানিকে নিয়ে বাজে বাজে সব মন্তব্য করছে। এনিয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই।’

কেবল সাউথগেটই নন, ম্যাচ শেষে টুইটারে নিজের উদযাপনের ছবি প্রকাশ করে রাহিম স্টার্লিং লিখেছেন, ‘বিরোধীদের থামিয়ে দেয়ার সবচেয়ে বড় উপায় (আমি কিন্তু বর্ণবৈষম্যকারীদের বোঝাচ্ছি)।’

ইংল্যান্ড কোচের অভিযোগকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে উয়েফা। ম্যাচ প্রচারের দায়িত্বে থাকা ফেয়ার নেটওয়ার্কের কাছ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ শুরু করেছে সংস্থাটি। ফেয়ার নেটওয়ার্ক মঙ্গলবার বিবৃতিতে জানিয়েছে, শুরুর আগে থেকেই বর্ণবিদ্বেষী আচরণের উচ্চ ঝুঁকিতে ছিল ইংল্যান্ড-মন্টেনেগ্রো ম্যাচ!

অভিযোগ কেবল বর্ণবিদ্বেষী আচরণেই থেমে থাকেনি; মন্টেনেগ্রো সমর্থকদের বিরুদ্ধে জিনিসপত্র ছুঁড়ে মারা, দর্শকদের শান্ত করতে না পারা, আতশবাজি পোড়ানো, সিড়ি আটকে অন্য দর্শকদের খেলা দেখতে না দেয়াসহ একাধিক অভিযোগের বিপক্ষে তদন্ত শুরু করেছে উয়েফা।

Reneta

অভিযোগ প্রমাণিত হলে বড় রকমের জরিমানা গুনতে তো হবেই, আগামী জুনে কসভোর বিপক্ষে ঘরের মাঠে আংশিক অথবা পুরোপুরি দর্শকবিহীনভাবে খেলতে হবে মন্টেনেগ্রোকে। ২০১২ সালে অনূর্ধ্ব-২১ ম্যাচে এই ড্যানি রোজকে বর্ণবৈষম্যমূলক আচরণ করায় ৬৫ হাজার ইউরো জরিমানা গুনতে হয়েছিল সার্বিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড ফুটবল দললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বকাপ দল নিয়ে যা ভাবছেন তারা

পরবর্তী

ব্রুনাইয়ের দুই শহর মাতাবেন কোনাল

পরবর্তী

ব্রুনাইয়ের দুই শহর মাতাবেন কোনাল

রং তুলিতে স্বাধীনতা

সর্বশেষ

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT