চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবার অস্ত্র চুরি করে টেক্সাসে স্কুলে হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ পূর্বাহ্ণ ১৯, মে ২০১৮
আন্তর্জাতিক
A A
টেক্সাস-সান্টা ফে স্কুলে হামলা

অভিযুক্ত কিশোর

যুক্তরাষ্ট্রের টেক্সাসে সান্টা ফে হাই স্কুলে হামলা চালানোর ঘটনায় গ্রেপ্তার স্কুলের সাবেক ছাত্র দিমিত্রিয়োস পাগুরজিস বাবার দু’টি আগ্নেয়াস্ত্র চুরি করে এনে হামলা চালিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

বিবিসি জানায়, ১৭ বছর বয়সী দিমিত্রিয়োস বাবার কাছ থেকে একটি শটগান ও একটি রিভলবার চুরি করেছিল। দু’টি অস্ত্রই সে শুক্রবার স্কুলে হামলার কাজে ব্যবহার করেছে।

অস্ত্র দু’টি অবশ্য বৈধভাবে কিনেই নিজের কাছে রাখতেন দিমিত্রিয়োসের বাবা।

ওই হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১০ জন। আরও ১০ জন আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট জানান: সন্দেহভাজনের ডায়রি, কম্পিউটার এবং মোবাইল ফোনে পাওয়া তথ্যের ভিত্তিতে সান্টা ফে স্কুলের ভেতর এবং ক্যাম্পাসের বাইরে বিভিন্ন ধরনের বিস্ফোরক যন্ত্র খুঁজে পেয়েছে পুলিশ। এগুলোর মধ্যে একটি কার্বন ডাই-অক্সাইড ডিভাইস এবং একটি মোলোটভ ককটেলও রয়েছে।টেক্সাস-স্কুলে হামলা

সেসব তথ্য অনুসারে পুলিশের ধারণা, হামলা চালানোর পর এক পর্যায়ে আত্মহত্যার পরিকল্পনা ছিল দিমিত্রিয়োসের।

গভর্নর বলেন: তবে এমন কিছু না করে অভিযুক্ত ওই কিশোর হাল ছেড়ে দিয়ে পুলিশের কাছে ধরা দিয়েছিল, কারণ আত্মহত্যা করার মতো সাহস তার ছিল না।

হত্যার অভিযোগে গ্রেপ্তারের পর দিমিত্রিয়োস পাগুরজিসকে গ্যালভেস্টন কাউন্টি জেলে পাঠানো হয়েছে।

সান্টা ফে পুলিশ প্রধান জেফ পাওয়েল স্থানীয় অধিবাসীদের যে কোনো ধরনের সন্দেহজনক বস্তু খুঁজে পেলে সে ব্যাপারে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন। ‘ভুল জায়গায় আছে এমন কোনো জিনিসই স্পর্শ করবেন না।’

ওই হামরার ঘটনায় জন বারনেস নামে এক পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, তার অবস্থা জটিল এবং অস্ত্রোপচার চলছে।টেক্সাস-স্কুলে হামলা

সান্টা ফে হাই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৪০০। শুক্রবার ক্লাস শুরুর পর পরই গোলাগুলি শুরু হয়।

ফেব্রুয়ারিতে ফ্লোরিডার পার্কল্যান্ডে স্কুলে বন্দুকধারীর হামলার পর এটাই সবচেয়ে প্রাণঘাতী স্কুল শুটিং এর ঘটনা।  সেই হামলায় ১৭ জন নিহত হয়েছিলেন।  ওই ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ ও অস্ত্র ব্যবহারের অধিকার বিষয়ে নতুন করে বিতর্ক শুরু হয়।

যুক্তরাষ্ট্রে এমন হামলার ঘটনা বেড়েই চলেছে। আজকের ঘটনাটি গত সাত দিনে তৃতীয় স্কুল শুটিং এর ঘটনা। আর যুক্তরাষ্ট্রে এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত ২২ তম বারের মতো এমন হামলার ঘটনা ঘটল।

ট্যাগ: টেক্সাসে হামলাসান্টা ফে হাই স্কুল
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ভিডিওতে দেখুন হাভানার উড়োজাহাজ বিধ্বস্তের দৃশ্য

পরবর্তী

১৯৯৮ বিশ্বকাপ: ফ্রান্স-ব্রাজিলের জন্য চালাকি করেছিলেন প্লাতিনি

পরবর্তী

১৯৯৮ বিশ্বকাপ: ফ্রান্স-ব্রাজিলের জন্য চালাকি করেছিলেন প্লাতিনি

নেত্রকোনা-কয়লা-নেত্রকোনার সোমেশ্বরী নদী

সোমেশ্বরী নদী থেকে অপরিকল্পিতভাবে কয়লা উত্তোলন

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT