২০১৩ সালে বাবাকে হারিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বাবা হারা একটি সন্তানেরে যে আবেগ প্রকাশ করা সেই আবেগঘন একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছেন তিনি।
গত ২ নভেম্বর জি স্টুডিওর নিজস্ব ইউটিউব চ্যানেলে বাবাকে নিয়ে নতুন একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছেন। গানটি ‘ভেন্টিলেটর’ নামে মারাঠি সিনেমার জন্য গেয়েছেন তিনি। শুধু তাই নয় ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন বলিউড ডিভা প্রিয়াঙ্কা।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে ‘বাবা’ শিরোনামের গানটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এ অভিনেত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার প্রথম মারাঠি গান। কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন। এটি সম্পূর্ণ হৃদয় থেকে গাওয়া।
আপাতত বলিউড সিনেমা থেকে অনুপস্থিত থাকলেও হলিউড প্রজেক্টগুলো নিয়েই বেশ ব্যস্ত।








